দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না:ত্রান প্র্রতিমন্ত্রী


স্টাফ রিপোর্টার,২০ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ):বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এই সরকারের সময় কেউ দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হয়না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভারের বনগাঁও ইউনিয়নের হাঙ্গাইল এলাকায় বনগাঁও ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ কালে তিনি একথা বলেন।
ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,এই সরকারের সময় কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান দুর্নীতি করলে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হয় বলেন তিনি।
এসময় বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম,বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মন্ডল,বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ আহমেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment