বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত : সাভারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

স্টাফ রিপোর্টার,২০ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ): যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশে বিচার বহিভূত ভাবে মানুষ হত্যাকান্ড হলেও বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালে বলে দাবি করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম। সকালে সাভারের কলমা এলাকায় গবাদি পশুর জন্য টোটাল মিক্সড রেশন (টিএমআর) প্ল্যান্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ দাবি করেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এসময় আরও বলেন,বাংলাদেশ এখন ভালো অবস্থানে রয়েছে বিনা দোষে কাউকে গুম বা হত্যা করা হচ্ছে না অপরাধীদের বিচার করছে সরকার উল্øেখ করে তিনি আরও বলেন,বর্তমান সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বিদেশীদের সাহায্যে বিএনপি কখনো ক্ষমতায় আসতে পারবে না জানিয়ে তিনি আরও বলেন,গ্যাস বিদ্যুৎ সংকটে কোন কলকারখানা বন্ধ হবে না বলেও বলেন তিনি।

এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড.নাহিদ রশিদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সূত্রঃ- জেলা সংবাদদাতা,সাভার-ঢাকা

Related posts

Leave a Comment