ঢাকার ধামরাইয়ে জমে উঠেছে মিষ্টি কুমড়া বেচা কেনার বাজার


স্টাফ রিপোর্টার,২০ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ে জমে উঠেছে মিষ্টি কুমড়া বেচা কেনার বাজার। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত বাজারে চলে মিষ্টি কুমড়া বেচা কেনা। জানা যায় উপজেলার রোয়াইল ইউনিয়নের খরারচর বাজারে প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত চলে মিষ্টি কুমড়া বেচা কেনা। ধামরাইর বিভিন্ন ফসলী জমির মাটি মিষ্টি কুমড়া চাষের উপযোগী হওয়ায় এবার বিভিন্ন ইউনিয়নে শত শত বিঘা জমিতে ভিটামিন এ সমৃদ্ধ এই মিষ্টি কুমড়া চাষ হয়েছে। ফলনও ভালো হয়েছে। প্রতিদিনি সকাল থেকে বিকেল পর্যন্ত কৃষকরা নিজের জমিতে লাগানো মিষ্টি কুমড়া তুলে বিকেল থেকে খরারচর বাজারে মিষ্টি কুমড়া গাড়ী বা ভ্যান যোগে নিয়ে আসেন। সেখানে দেশের বিভিন্ন স্থানের পাইকার বা খুচড়া বিক্রেতারা দর ধাম করে এখানকার লাল মাটিতে ফলানো সুস্বাদু মিষ্টি কুমড়া নিয়ে যান। পরে বিভিন্ন সবজির দোকানে বিক্রেতারা কেটে অথবা আস্ত মিষ্টি কুমড়া বিক্রি করে থাকেন ক্রেতাদের কাছে। বাজার থেকে প্রতিটি মিষ্টি কুমড়া বিশ থেকে এক’শ টাকা পর্যন্ত কিনে নেন বিক্রেতরা। এখানকার কৃষকরা মিষ্টি কুমড়া বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন। অভাবের সংসারে অনেকেই এনেছেন স্বচ্ছতা। মিষ্টি কুমড়া কচি অবস্থা থেকে শুরু করে পরিপূর্ণ পাকা অবস্থায় খাওয়া যায়। তাই কচি অবস্থা থেকেই ফসল সংগ্রহ শুরু হয়। কুমড়া বেশ পাকিয়ে সংগ্রহ করলে অনেকদিন ঘরে রাখা যায়।

Related posts

Leave a Comment