বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে উত্তরণে সহায়তা অব্যাহত রাখবে আইএমএফ

১৬ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ):আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও উচ্চ আয়ের দেশে উত্তরণে তাদের সহায়তা অব্যহত রাখবে।আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাতকালে আইএমএফ-এর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর অন্তোনিয়েতে মোনসিও সাইয়েহ এ আশ্বাস দেন।তিনি বলেন, ‘২০৪১ সাল নাগাদ বাংলাদেশের একটি উন্নত, সমৃদ্ধ ও উচ্চ আয়ের দেশে উত্তরণের আকাক্সক্ষা রয়েছে এবং এটা বাস্তবায়নে আইএমএফ বাংলাদেশকে তার সহায়তা অব্যহত রাখবে।’মোনসিও আরো বলেন, আইএমএফ দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন সহযোগী এবং তিনি এই সম্পর্ককে আরো জোরদার করতে এসেছেন।এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বেল-আউটের জন্য কোন ধরনের সহযোগিতা চায় না,…

Read More

আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন।প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি সারাদেশে মডেল মসজিদগুলো খুলে দেন।দ্বিতীয় পর্যায়ে ৫০টি মসজিদ খোলার মাধ্যমে, প্রধানমন্ত্রী এখন পর্যন্ত ৯৪৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫৬৪টির মধ্যে ১০০টি মসজিদ উদ্বোধন করলেন।তিনি এর আগে ২০২১ সালের ১০ জুন প্রথম ধাপে ৫০টি মসজিদ উদ্বোধন করেছিলেন। আশা করা হচ্ছে, আগামী ফেব্রুয়ারির শেষে তৃতীয় ধাপে আরও ৫০টি মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র চালু করা হবে।মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদগুলোতে ওজু ও নামাজের জন্য আলাদা জায়গা রয়েছে।এছাড়া হাজীদের জন্য রেজিস্ট্রেশন ও…

Read More

ঋণের সর্বোচ্চ সুদহার ৯ শতাংশ থেকে বাড়িয়ে ১২ শতাংশ নির্ধারণ

১৫ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ):মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্য নিয়ে চলতি অর্থ-বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। রবিবার দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গভর্নর আব্দুর রউফ তালুকদার মুদ্রানীতি ঘোষণা করেন। বাংলাদেশ ব্যাংক ভোক্তা ঋণের সর্বোচ্চ সুদের হারের নীতি শিথিল করেছে। ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো বর্তমান পর্যায় থেকে ঊর্ধ্বে ৩ শতাংশ পয়েন্ট পর্যন্ত সুদের হার বাড়াতে পারবে।কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রানীতি অনুযায়ী, বাণিজ্যিক ব্যাংক এখন চাইলে সর্বোচ্চ ১২ শতাংশ পর্যন্ত সুদে ভোক্তা ঋণ দিতে পারবে। এতদিন এ ক্ষেত্রে সুদের সর্বোচ্চ হার ছিল ৯ শতাংশ। একইভাবে, আমানতের ক্ষেত্রে প্রদেয় ন্যূনতম সুদের হারও প্রত্যাহার…

Read More

নেপালের পোখারায় ৭২ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

১৫ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ): নেপালের পোখারায় ৭২ আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এটিআর ৭২ উড়োজাহাজটি কাঠমান্ডু থেকে পোখারা যাচ্ছিল। রবিবার সকালে উড়োজাহাজটি কাসকি জেলায় বিধ্বস্ত হয়। বিবিসির খবরে বলা হয়েছে, উড়োজাহাজ বিধ্বস্তে এখন পর্যন্ত ৪০ জন নিহত হয়েছেন। কাঠমান্ডু পোস্ট এক প্রতিবেদনে জানানো হয়েছে, উড়োজাহাজে মোট ৬৮ যাত্রী ও ৪ ক্রু সদস্য ছিলেন।পুরোনো বিমানবন্দর ও পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের মাঝে এটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বার্তাউলা। হেলিকপ্টারে উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনাস্থলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হচ্ছে। এসব ছবি…

Read More

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব

১৫ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ): মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা ও মুসলিম উম্মাহর শান্তি-ঐক্য কামনায় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি ঘটেছে। রবিবার টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানে সকাল ৯টা ৫৭ মিনিট থেকে শুরু করে ১০টা ২০ মিনিট পর্যন্ত ২৩ মিনিট স্থায়ী আবেগঘন আখেরি মোনাজাতে ধনী-গরিব, সকল শ্রেণি-পেশা-গোষ্ঠীর মানুষ আল্লাহর দরবারে দু’হাত তুলে নিজ নিজ কৃতকর্মের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। প্রথম ১০ মিনিট আরবিতে এবং পরের ১৩ মিনিট বাংলায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা যোবায়ের।মোনাজাতে বলা হয়, হে আল্লাহ পুরো দুনিয়ার মানুষকে…

Read More

প্রধানমন্ত্রী সোমবার ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করবেন

১৫ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ): কাল সোমবার সারা দেশে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের প্রস্তুতি চলছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ জানুয়ারি ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সঙ্গে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। ওই কর্মকর্তা বলেন, কাল বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী ভার্চ্যুয়ালি দ্বিতীয় পর্বে এসব মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন। ধর্ম প্রতিমন্ত্রী এম ফরিদুল হক খান বলেন, ইসলামের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ৫৬৪টি মডেল মসজিদ…

Read More

মাদক মুক্ত সমাজ গঠনে খেলার বিকল্প নেই:ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ): ফুটবল খেলা মানুষের মাঝে আত্মশক্তির উৎস বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভারের রাজাশন স্কুল মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফুটবল টুনামেন্টের উদ্বোধন কালে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,মাদক মুক্ত সমাজ গঠন করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই বর্তমান সরকার খেলোয়ারদের সব ধরণের সুযোগ সুবিধা দিচ্ছে বলেও বলেন তিনি। খেলায় বিভিন্ন দল অংশ গ্রহণ করেন।

Read More

টেকসই বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

১২ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জি২০ জোটের সামনে ছয়টি প্রস্তাব রেখে বলেছেন, টেকসই বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ‘বৈশ্বিক দক্ষিণ’ (গ্লোবাল সাউথ)-এর উন্নয়নের জন্য এগুলো সম্মিলিতভাবে সমাধান করা প্রয়োজন।তিনি বলেন, ‘বর্তমান বৈশ্বিক অর্থনীতিকে (রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং কোভিড-১৯ মহামারীর প্রেক্ষাপট) বিবেচনায় নিয়ে-একটি ন্যায্য ও গ্রহণযোগ্য অর্থনৈতিক ব্যবস্থার জন্য সম্মিলিতভাবে কাজ করার এখনই উপযুক্ত সময়।’প্রধানমন্ত্রী ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত ‘ভয়েস অফ দ্য সাউথ সামিট ২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে (ইন্যাগুরাল লিডারস সেশন) গণভবন থেকে ভার্চুয়ালি যোগদান করে এই ভাষণ দেন।এই গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনে বাংলাদেশকে অতিথি দেশ হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা…

Read More

ঢাকার ধামরাইয়ে ঘুষ বাণিজ্য ও অসদাচরণের প্রতিবাদে দলিল লেখকদের কর্মবিরতি

স্টাফ রিপোর্টার,১২ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ে সাব-রেজিস্ট্রার আব্দুল মতিনের ঘুষ বাণিজ্য ও অসদাচরণের প্রতিবাদে দলিল লেখকদের কর্মবিরতিতে কার্যত অচল হয়ে পড়েছে কালামপুর সাব-রেজিস্ট্রার অফিস। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সেবা গ্রহীতরা। দলিল সম্পাদন করতে এসে গত কয়েক দিনে বসে থেকে হতাশ হয়ে ফিরে গেছেন অনেক দলিল দাতা ও গ্রহীতারা। এসবের প্রতিবাদ করায় দলিল লেখকদের লাইসেন্স বাতিল করার হুমকী দিয়েছেন বলেও ওই সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দলিল লেখকদের অভিযোগ।দলিল লেখকরা জানান,কালামপুর সাব রেজিষ্ট্রি অফিসের রেজিষ্ট্রার আবদুল মতিন দায়িত্ব নেওয়ার পর থেকে কালামপুর সাবরেজিস্ট্রার অফিসের ঘুষ-বানিজ্যর কারণে একরকম থমকে গেছে স্বাভাবিক কার্যক্রম। এছাড়া…

Read More

গণ-অবস্থান কর্মসূচি শুরু বিএনপির, মিছিল নিয়ে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

১১ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ):বিএনপির গণ-অবস্থান কর্মসূচিতে যোগ দিতে নেতা-কর্মীরা রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন। বিএনপি আজ বুধবার ঢাকাসহ ১০টি বিভাগীয় শহরে (সাংগঠনিক বিভাগ) গণ-অবস্থান কর্মসূচি দিয়েছে। সকাল সাড়ে ১০টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়েছে। বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিএনপির নেতৃত্বে বিভিন্ন দল ও জোট গত ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলন শুরু করেছে। আজকের গণ-অবস্থান তাদের দ্বিতীয় যুগপৎ কর্মসূচি। ঢাকায় গণ-অবস্থান কর্মসূচির জন্য গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ অনুমতি দেয়। বিএনপিসহ বিরোধী দলগুলোকে সড়ক অবরোধ না করে ফুটপাতে…

Read More