সাভারে মধ্যরাতে ছাত্রলীগ নেত্রী বাবলী আক্তার-কে হত্যাচেষ্টা

স্টাফ রিপোর্টার,১১ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ): ঢাকার সাভারে মধ্যরাতে ঘরে ঢুকে স্থানীয় মাতব্বর পরিচয়দাতা দুই ব্যক্তি সহ কয়েকজনের বিরুদ্ধে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা জেলা উত্তর শাখার সিনিয়র সহ-সভাপতি বাবলি আক্তারকে মারধর, হত্যাচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। মারধরে আহত ছাত্রলীগ নেত্রী বাবলী আক্তার বর্তমানে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সোমবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১২ টার দিকে সাভার পৌরসভার নয়াবাড়ি মহল্লার সরকার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের দ্বিতীয়…

Read More

সাভারে প্রতিবন্ধি অসহায় ব্যক্তিদের মাঝে বিনামুল্যে সেলাই মেশিন বিতরণ

স্টাফ রিপোর্টার,১১ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ): ঢাকার সাভার ও ধামরাইয়ে পৃথক পৃথক ভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচানসভা ও প্রতিবন্ধি অসহায় ব্যক্তিদের পরিবারকে স্বাবলম্বী ভাবে গড়ে তোলার লক্ষে বিনামুল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিনামুলে এ সেলাই মেশিন বিতরণ করেন, চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর। এসময় শতাধিক প্রতিবন্ধি ব্যক্তিদের মাঝে সেলাই মেশিন,হুইল চেয়ার,সাদা ছড়ি ও শীত বস্ত্র বিতরণ করা হয়। এখন থেকে এই সেলাই মেশিন দিয়ে প্রতিবন্ধি ব্যক্তিদের পরিবার কাপড় শেলাই করে তা বিক্রি করে স্বাবলম্বী হতে পারবেন বলে…

Read More

১৪ জানুয়ারী থেকে ঐতিহ্যবাহী আটিগ্রামের মাসব্যাপী মা বুড়ির মেলা শুরু

শেখ বাশার,১১ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ): মানিকগঞ্জের আটিগ্রামে প্রতিবছরই পৌষ সংক্রান্ত উপলক্ষ্যে অনুষ্ঠিত হয় সনাতন হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী মা বুড়ির মেলা। এ বছরও মাস ব্যাপী মেলা শুরু হবে ১৪ জানুয়ারী। ইতো মধ্যে সকল প্রস্ততি সম্পন্ন করেছে আয়োজিত কমিটি। এই উপলক্ষে রাজধানী ঢাকার অদুরে মানিকগঞ্জ সদর উপজেলার আটি গ্রামে এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী শ্রী শ্রী মা বুড়ির (বনদূর্গা) মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এই মেলা উপলক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদ,বলাকা সংসদ ও মেলা কমিটি যৌথ ভাবে ব্যাপক কর্মসূচী গ্রহন করে থাকেন। এ কর্মসূচীর মধ্যে উদ্বোধনী সভা ছাড়াও থাকছে…

Read More

ঢাকার ধামরাইয়ে এক নারীর ক্ষত বিক্ষত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার,১০ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত আনুমানিক ৩০ বছর বয়সী এক নারীর ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে,সকালে ধামরাইর কেলিয়া এলাকায় অজ্ঞাত ওই নারীর গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় এক নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে ধামরাই থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। দুর্বৃওরা কেন তাকে হত্যা করেছে পুলিশ তদন্ত শুরু করেছে।এবিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) শিমুল মোল্লা বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা…

Read More

সব জেলায় আগামী ৬ মাসের মধ্যে আইসিইউ ও ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্যমন্ত্রী

১০ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ):সব জেলা সদর হাসপাতালে আগামী ৬ মাসের মধ্যে আইসিইউ সুবিধা ও ডায়ালাইসিস সুবিধা চালু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, প্রতি বছর ৫০ থেকে ৬০ হাজার কিডনি রোগীকে ডায়ালাইসিস করতে হয়। যা বেসরকারি হাসপাতালে অনেক ব্যয়বহুল। তাই সরকারি ব্যবস্থাপনায় কম খরচে ডায়ালাইসিস করতে হবে। মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।স্বাস্থ্যসেবা সারাদেশে ছড়িয়ে দেয়া হবে জানিয়ে তিনি বলেন, সব হাসপাতালে মাল্টিপারপাস হল নির্মাণ হবে। রোগীর স্বজন, ওষুধ সংরক্ষণ ও চিকিৎসক ও নার্সদের থাকার ব্যবস্থা করা হবে। সরকার…

Read More

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১০ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।প্রধানমন্ত্রী আজ সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে এই মহান নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে দলের সভাপতি শেখ হাসিনা তাঁর দলের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন।জাতির অবিসংবাদিত নেতা এবং দেশের মুক্তিযুদ্ধের সর্বোচ্চ সেনাপতি বঙ্গবন্ধু ২৯০…

Read More

সাভারের আশুলিয়ায় সকল ইউপি সদস্যকে সংবর্ধনা দিল এলাকাবাসী

স্টাফ রিপোর্টার,১০ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় গ্রামীণ অবকাঠামোয় ব্যাপক উন্নয়ন করায় আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরসহ ওই ইউনিয়নের সকল ইউপি সদস্যকে সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। রাতে উপজেলার আউকপাড়া এলাকায় তাদেরকে এ সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। সংবর্ধনা অনুষ্ঠানে ওই ইউনিয়নের কয়েক হাজার মানুষজন অংশ গ্রহণ করেন। সংবর্ধনা অনুষ্ঠান থেকে জানানো হয়,উপজেলার আশুলিয়া ইউনিয়নে গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের অংশ হিসেবে রাস্তা,কালভার্ট,স্কুল কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক উন্নয়ন হয়েছে পরিবর্তন হয়েছে গার্মেন্টস শ্রমিকসহ সাধারণ মানুষের ভাগ্যের চাকা। এলাকায় মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজি না থাকায় স্থানীয়রা নির্বিঘেœ ব্যাবসা বাণিজ্য পরিচালনা করে আসছে। সংবর্ধনা অনুষ্ঠানে…

Read More

জটিল হয়ে উঠছে বিশ্বের খাদ্যসংকট : আইএমএফ

০৫ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ):নতুন বছরে বিশ্ব অর্থনীতির জন্য অশনিসংকেত দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি বলছে, ২০২৩ সালে মন্দার কবলে পড়বে বিশ্বের এক-তৃতীয়াংশ দেশ, যার প্রভাব পড়বে সারা বিশ্বে। এমনকি যারা সরাসরি মন্দার কবলে পড়বে না, তাদের গায়েও আঁচ লাগবে। আইএমএফ বলছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পণ্যমূল্য বৃদ্ধি, বিশ্বের বিভিন্ন দেশে সুদহার বেড়ে যাওয়া ও চীনে নতুন করে করোনাভাইরাসের বিস্তার—এসব কারণে বিশ্ব অর্থনীতি হুমকির মুখে পড়েছে। এতে বিশ্বের এক-তৃতীয়াংশ দেশের অর্থনীতি চলতি বছর মন্দার কবলে পড়তে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি…

Read More

বইয়ের কাগজের মান খারাপ নয় : শিক্ষামন্ত্রী

০৪ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ):এ বছর ছাপানো বইয়ের কাগজের মান খারাপ নয়, রং কিছুটা ভিন্ন হলেও তা নিউজ প্রিন্ট নয় বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পে নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ শেষে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ছাপানো কাগজ অনেক বেশি সাদা হলে তা চোখের জন্য তত ভালো নয়। আমাদের দেশে সবাই মনে করে বই যত বেশি সাদা হবে তত বেশি ভালো তা কিন্তু নয়। আমাদের বইয়ের কাগজের উজ্জ্বলতা কিছুটা কম হলেও তা নিউজ…

Read More

বিশ্বমানের স্মার্ট পুলিশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

০৩ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পুলিশকে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্বমানের ‘স্মার্ট পুলিশ’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে সেবার মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে তাদের প্রতি আহবান জানিয়েছেন।তিনি বলেন, “আমাদের লক্ষ্য জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে একটি দক্ষ এবং বিশ্বমানের ‘স্মার্ট পুলিশ’ গড়ে তোলা।”প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে ছয় দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন।করোনার কারণে দুই বছরের ব্যবধানে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে সশরীরে উপস্থিত হয়ে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন তিনি।প্রধানমন্ত্রী পুলিশকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তাদের সম্পর্কে জনগণের ভীতি দূর…

Read More