সাভারের আশুলিয়ায় সকল ইউপি সদস্যকে সংবর্ধনা দিল এলাকাবাসী

স্টাফ রিপোর্টার,১০ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় গ্রামীণ অবকাঠামোয় ব্যাপক উন্নয়ন করায় আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরসহ ওই ইউনিয়নের সকল ইউপি সদস্যকে সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। রাতে উপজেলার আউকপাড়া এলাকায় তাদেরকে এ সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। সংবর্ধনা অনুষ্ঠানে ওই ইউনিয়নের কয়েক হাজার মানুষজন অংশ গ্রহণ করেন। সংবর্ধনা অনুষ্ঠান থেকে জানানো হয়,উপজেলার আশুলিয়া ইউনিয়নে গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের অংশ হিসেবে রাস্তা,কালভার্ট,স্কুল কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক উন্নয়ন হয়েছে পরিবর্তন হয়েছে গার্মেন্টস শ্রমিকসহ সাধারণ মানুষের ভাগ্যের চাকা। এলাকায় মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজি না থাকায় স্থানীয়রা নির্বিঘেœ ব্যাবসা বাণিজ্য পরিচালনা করে আসছে। সংবর্ধনা অনুষ্ঠানে এসময় সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment