স্টাফ রিপোর্টার,১০ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত আনুমানিক ৩০ বছর বয়সী এক নারীর ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে,সকালে ধামরাইর কেলিয়া এলাকায় অজ্ঞাত ওই নারীর গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় এক নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে ধামরাই থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। দুর্বৃওরা কেন তাকে হত্যা করেছে পুলিশ তদন্ত শুরু করেছে।
এবিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) শিমুল মোল্লা বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃওরা তাকে শ্বাস রোধ করে হত্যা করেছে। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
এদিকে গত তিন দিনে সাভার ও আশুলিয়ায় তিন জন খুন হয়েছে। প্রতিনিয়ত এসব এলাকায় মানুষ হত্যাকান্ডের ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক দেখা দিয়েছে।
ঢাকার ধামরাইয়ে এক নারীর ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
