স্টাফ রিপোর্টার, জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ): ফুটবল খেলা মানুষের মাঝে আত্মশক্তির উৎস বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভারের রাজাশন স্কুল মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফুটবল টুনামেন্টের উদ্বোধন কালে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,মাদক মুক্ত সমাজ গঠন করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই বর্তমান সরকার খেলোয়ারদের সব ধরণের সুযোগ সুবিধা দিচ্ছে বলেও বলেন তিনি। খেলায় বিভিন্ন দল অংশ গ্রহণ করেন।
মাদক মুক্ত সমাজ গঠনে খেলার বিকল্প নেই:ত্রাণ প্রতিমন্ত্রী
