ধামরাইয়ে স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১


১২ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামুন হোসেন নামের (২২) এক যুবককে আটক করেছে পুলিশ।শনিবার (১২ ডিসেম্বর) সকালে ধামরাইর ঢুলিভিটা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, ধামরাইর চন্দ্রাইল এলাকায় এক স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলেন চন্দ্রাইল এলাকার মীর হোসেনের বখাটে ছেলে মামুন হোসেন। পরে ওই স্কুল ছাত্রী বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকৃতি জানালে রাতে ওই ছাত্রী ধামরাই থানায় উপস্থিত হয়ে অভিযুক্ত যুবককে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ সকালে ধামরাইর ঢুলিভিটা এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণকারীকে আটক করে। ধর্ষণের শিকার স্কুল ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে ধামরাইর আশুলিয়া এলাকায় এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনায় শাহিন নামের (২৩) এক হত্যাকারীকে আটক করেছে পুলিশ।
আটক দুই জনকে দুপুরে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা।

Related posts

Leave a Comment