সাভারে আগুনে পুড়ে গেছে ৭ বসতঘর

Agunদিয়া ইসলাম , সাভার : সাভারে একটি শ্রমিক কলোনিতে আগুন লেগে পুড়ে গেছে ৭টি বসত ঘর। এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে অন্তত ৫ জন। মঙ্গলবার রাতে সাভারের ডগরমোড়া এলাকায় মহসীন আলমের বাড়িতে এ আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, রাতে হঠাৎ করে ওই বাড়ির একটি কক্ষে বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এ সময় আগুনে ওই বাড়ির ৭টি আধপাকা বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে পাঁচ জন।

এদিকে আগুনে বসত ঘরের ভিতরে সব মালামাল পুড়ে যাওয়ায় শ্রমিকরা নিঃস্ব হয়ে পড়েছেন। প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সাভার ফায়ার সার্ভিসের ইনচার্জ লিটন আহমেদ।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Related posts

Leave a Comment