আশুলিয়ায় টর্ক গ্রুপের শ্রমিকদের নিয়ে মালিকপক্ষের বনভোজন

tark-garments-স্টাফ রিপোর্টার : সাভারের আশুলিয়ায় তৈরি পোশাক কারখানায় উৎপাদনে শ্রমিকদের উৎসাহ বাড়ানোর লক্ষে প্রায় পাঁচ হাজার শ্রমিকদের নিয়ে বার্ষিক বনভোজন করেছেন মালিকপক্ষ।

বৃহস্পতিবার দুপুরে আশুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায় টর্ক গ্রুপের শ্রমিকদের নিয়ে বার্ষিক এ বনভোজন অনুষ্ঠিত হয়। বনভোজনে এসময় ওই পোশাক কারখানার প্রায় পাঁচ হাজার শ্রমিক অংশ গ্রহন করেন। পাঁচ হাজার শ্রমিকদের জন্য দুপুরের খাবার ছিলো খাসির কাচ্চি,গরুর রেজালা ও কোমল পানীয়। শ্রমিকরা পুরো দিনটা নেচে গেয়ে উপভোগ করেন।

টর্ক গ্রুপের পরিচালক তৌহিদুল ইসলাম তুষার জানিয়েছে, পোশাক কারখানায় সারা জীবনে শ্রমিকরা উৎপাদনে ব্যস্ত সময় পার করেন। তাই একটি দিন শ্রমিকদের বিনোদন দেওয়ার লক্ষে এই বনভোজন। এছাড়া শ্রমিকদের একটি দিন বিনোদন দিলে তারা উৎপাদনে আরো অবদান রাখতে পারে। তাছাড়া শ্রমিকরা সেই সকালে কারখানায় এসেই উৎপাদন শুরু করে।

বার্ষিক বনভোজনে এসময় উপস্থিত ছিলেন টর্ক গ্রুপের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন, ম্যানেজিং ডিরেক্টর ফাহিমুল হক মিঠু, ডিরেক্টর আনোয়ার হোসেন আরজু,্ আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমিন মন্ডল, এ্যাডমিন ম্যানেজার ইকবাল চৌধুরী, মোহাম্মদ আলী,তমালসহ আরো অনেকে।

Related posts

Leave a Comment