সাভারের আশুলিয়ায় গড়ে উঠেছে বাণ্যিজিক ভাবে ঘুঘু পাখির খামার


১৭ অক্টোবর ২০২১(বিবিনিউজ ):রাজধানীর উপকণ্ঠ সাভারের আশুলিয়ায় একটি বহুতল ভবনের ছাদে গড়ে উঠেছে বাণ্যিজিক ভাবে ঘুঘু পাখির খামার। অস্ট্রেলিয়া,ইতালি জার্মানিসহ বিশে^র বিভিন্ন দেশের ঘুঘু পাখি রয়েছে এই ব্যতিকর্মী খামারে। ঘুঘুদের কিচিরমিচির শব্দে ঘুম ভাঙ্গে এখানকার নানা বয়সী মানুষের।

আশুলিয়ার স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের ভাদাইল এলাকার ঘুঘু প্রেমী মমিনুল ইসলাম নামের ওই ব্যক্তি ছয়তলা ভবনের ছাদে নিবির পর্যবেক্ষণে গড়ে তুলেছেন ঘুঘুর খামার। এই খামারে ১২’শ টাকা থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত ঘুঘু রয়েছে। ঘুঘু পাখির খামারটি ওই এলাকার মানুষের মাঝে সৌন্দর্য বৃদ্ধি করেছে কয়েকগুণ। প্রথমে দুই জোড়া ঘুঘু পাখি দিয়ে তিনি ঘুঘুর খামারটি শুরু করেন। এখন তার খামারে রয়েছে প্রায় পাঁচ শতাধিক নানা জাতের ও নানা রঙের ঘুঘু পাখি। ঘুঘ পাখি বিক্রি করে তিনি এখন স্বাভলম্বী। তার এই সফলতা দেখে এলাকার অনেক বেকার যুবক ঘুঘু পাখির খামার গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন। এক জোড়া ঘুঘু বছরে কয়েক বার বাচ্চা দেয়।

ঘুঘু পাখির খামারের মালিক মমিনুল ইসলাম বলেন, ঘুঘুর খাবার সহ যাবতীয় খরচ বাদ দিয়ে এখন মাসে আমার ৬০ থেকে ৭০ হাজার টাকা আয় হচ্ছে। সরকারী ভাবে সুযোগ সুবিধা পেলে এই ইউনিয়নে অনেক বেকার মানুষ ঘুঘু পালন করতে আগ্রহী হবেন বলে জানান ঘুঘু পালনকারীরা।

Related posts

Leave a Comment