সাভারের হেমায়েতপুরে চার ফার্মেসীতে অভিযান,চার লক্ষাধিক টাকা জরিমানা

ষ্টাফ রিপোর্টার,২৪ সেপ্টেম্বর ,২০২০(বিবিনিউজ): সরকারী অনুমোদন না নিয়ে ঔষধ বিক্রি করার অভিযোগে সাভারে চারটি ঔষধ ফার্মেসীতে অভিযান পরিচালনা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। চারটি ফার্মেসীতে এসময় সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকায় ঐসব ফার্মেসীতে অভিযান পরিচালনা করেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমান।

র‌্যাব ৪ এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমান বলেন,সাভারের হেমায়েতপুর এলাকার আল মদিনা ফার্মেসী,স্টার ফার্মেসী,সোহেল মেডিসিন ও আয়শা মেডিসিন এর মালিক দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সরকারী অনুমোদন না নিয়ে ফার্মেসী খুলে ঔষধ বিক্রি করে আসছিলো। পরে আজ দুপুর থেকে রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ওই চারটি ঔষধ ফার্মেসীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকারী অনুমোদন না নেওয়ায় আল মদিনা ফার্মেসীর মালিক জয়নালকে দেড় লক্ষ,স্টার ফার্মেসীর মালিক মহিউদ্দিন শেখ আসলামকে দুই লক্ষ,সোহেল মেডিসিন এর মালিক এস এম কামরুজ্জামানকে পঞ্চাশ হাজার ও আয়শা মেডিসিন এর মালিক আবুকে পঞ্চাশ হাজার টাকাসহ মোট সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয় ও সেই সাথে তাদেরকে সরকারী অনুমোদন নিয়ে ফার্মেসী চালানোর নির্দেশ দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসময় আরও বলেন,পর্যায়ক্রমে সকল অনুমোদনবিহীন ঔষধ ফার্মেসীতে অভিযান পরিচালনা করা হবে।

এলাকাবাসী বলছে, এসব অনুমোদনবিহীন ঔষধ ফার্মেসীর মালিকরা দীর্ঘদিন ধরে ফার্মেসীতে যৌন উত্তেজক ট্যাবলেট বিক্রি করে যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন তারা।

অভিযানে এসময় র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মংসহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment