
সাভার প্রতিনিধি,০৪ এপ্রিল ২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাসের কারণে সাভার ও আশুলিয়ার প্রায় ১৮’শ গার্মেন্টস এর মধ্যে খোলা রয়েছে প্রায় শতাধিক গার্মেন্টস কারখানা। এ উপজেলায় আগামীকাল খুলে দেওয়া হবে সকল কারখানা। তাই সাভার ও আশুলিয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে ছুটে আসছে শ্রমিকরা। মহাসড়কে যানবাহন না থাকলেও অনেকে অটোরিক্স,ট্রাক ও পায়ে হেটেই ছুটে আসছেন নিজ ভাড়া বাড়িতে তাই কষ্ট হলেও মেনে নিচ্ছেন শ্রমিকরা। কারণ আগামীকাল সকাল থেকে যেতে হবে পোশাক কারখানায়। আবারও আগের মত উৎপাদন শুরু করতে হবে। তাই মরণ ঘাতি করোনা ভাইরাস কি জিনিস সেটা তারা ভুলেই গেছেন। একটাই কথা কর্ম না করলে পেটের খোড়াক জোগার হবে না। তাই করোনা ভাইরাসে কিছু যায় আসেনা তাদের।

এদিকে ঢাকা ইপিজেডের বেপজার মহাব্যবস্থাপক(জিএম) মোহাম্মদ আব্দুল সোবহান জানান,আশুলিয়াস্থ ঢাকা ইউপিজেড এর ১০০টি গামের্ন্টসের মধ্যে আজ ২১টি কারখানা খোলা রয়েছে সেই কারখানাগুলোতে তৈরি করা হচ্ছে ঔষধ প্রশাসনকে দেওয়ার জন্য পিপিই। আর আগামীকাল জরুরী কাজে এবং শ্রমিকদের বেতনের জন্য খোলা থাকবে প্রায় ৭০টি কারখানা । সাভার ,আশুলিয়া ও ধামরাইয়ের ১৮শ গার্মেন্টস কারখানা গুলোতে কাজ করে কয়েক লাখ শ্রমিক।

এদিকে সাভার,আশুলিয়া,ধামরাইয়ে প্রশাসনের কঠোর নজরদারি থাকায় ওষধের দোকান ও হাসপাতাল ছাড়া বন্ধ রয়েছে দোকানপাট। রাস্তায় রাস্তায় আইন শৃংখলা বাহিনীর সদস্য নিয়ে টহল দিচ্ছে নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা। অযথা বাড়ির বাইরে বের হলেই জরিমানা করা হচ্ছে।
এবিষয়ে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, প্রশাসনের কঠোর নজর দারি রয়েছে প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে যেন না বের হয় সেই ব্যবস্থা আমরা করেছি।
