ঢাকা, ২৫ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হলেন ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্বিতীয়বারের মত বাবা হতে যাচ্ছেন বলে মাসের শুরুর দিকেই জানিয়েছিলেন সাকিব। শুক্রবার সময় বিকেল সাড়ে ৪টার দিকে সুখবরটা পেয়েই গেলেন বাংলাদেশ অলরাউন্ডার। দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের বাবা হয়েছেন সাকিব। শিশিরের পাশে থাকতে গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রে চলে যান সাকিব। প্রত্যাশিত তারিখ অনুযায়ী এপ্রিলের শেষ সপ্তাহে পৃথিবীতে এল নতুন অতিথি। সাকিবের বড় মেয়ে পাঁচ বছর বয়সী আলাইনার জন্মও যুক্তরাষ্ট্রে। গত ৭ এপ্রিল সাকিব আলাইনার একটি ছবি পোস্ট করেছিলেন ফেসবুকে। ছবির ক্যাপশনে লেখা ছিল ‘বিগ…
Read MoreDay: April 25, 2020
২৪ ঘন্টায় করোনায় নতুন আক্রান্ত ৩০৯
২৫ এপ্রিল, ২০২০ (বিবিনিইজ) : দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩০৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে দেশে এই ভাইরাসে আক্রান্ত ৪ হাজার ৯৯৮ জন। গত ২৪ ঘন্টায় কেউ করোনামুক্ত হননি। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি গেছেন ১১২ জন। গতকালের চেয়ে আজ আক্রান্ত ১৯৪ জন কম। গতকাল আক্রান্ত হয়েছিলেন ৫০৩ জন। এ ছাড়া গত ২৪ ঘন্টায় দেশে আরও ৯ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪০ জনে। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি…
Read Moreসাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে করোনা নমুনা পরীক্ষা শুরু
২৫ এপ্রিল, ২০২০(বিবিনিউজ):করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তকরণে নমুনা পরীক্ষা শুরু করেছে সাভারে অবস্থিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট। শনিবার থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে পাওয়া নমুনা পরীক্ষার কাজ শুরু করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন এই গবেষণা প্রতিষ্ঠান। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার ধামরাই ও পাশ্ববর্তী এলাকা থেকে পাওয়া ১৯টি নমুনা পরীক্ষার কাজ ইতিমধ্যে শুরু করেছে প্রতিষ্ঠানটি। প্রতিদিন ৩০০টি নমুনা পরীক্ষা করার সক্ষমতা রয়েছে এই পরীক্ষাগারের। করোনাভাইরাস শনাক্তকরণে সাভার ও পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে পাওয়া নমুনা পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তর ২০ এপ্রিল চিঠির মাধ্যমে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালককে অনুরোধ জানায়। পিসিআর কিট ও অন্যান্য আনুষঙ্গিক…
Read Moreকরোনার টিকা উদ্ভাবনে বিপজ্জনক ও অনিশ্চিত পথ
২৫ এপ্রিল ,২০২০(বিবিনিউজ):করোনাভাইরাস মহামারি সমস্যার জরুরি সমাধান বের করার অর্থ বিজ্ঞানীদের ঝুঁকি এবং শর্টকাট নিতে হতে পারে। এখনো অনেক আকাঙ্ক্ষার সেই টিকা ধরাছোঁয়ার বাইরে। লাখো মানুষের ভবিষ্যৎ যে কোভিড-১৯-এর একটি ভ্যাকসিন আবিষ্কারের ওপর নির্ভর করছে, তা বলার অপেক্ষা রাখে না। যা এই মহামারি থেকে সুরক্ষার একমাত্র নিশ্চিত পথ। এই সপ্তাহে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন নিয়ে পরীক্ষার বিষয়টি আশাবাদ প্রসঙ্গে রাখতে হবে এবং বিজ্ঞানীরা যেসব বাধার মুখোমুখি হচ্ছেন, তাও বোঝা প্রয়োজন। যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকায় এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ভ্যাকসিন শিকারিরা ক্ষুদ্র অদৃশ্য এক শত্রুকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, যা…
Read Moreসাভারে বোরো ধানের বাম্পার ফলন, ধান কেটে দিচ্ছে ইউপি চেয়ারম্যান সমর
সাভার প্রতিনিধি,২৫ এপ্রিল,২০২০(বিবিনিউজ):ঢাকার সাভার,আশুলিয়া ও ধামরাইয়ে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কিন্তু মহামারী করোনা ভাইরাসের কারণে উত্তর বঙ্গ থেকে পাকা ধান কাটার শ্রমিকরা না আসতে পারায় পাকা ধান নিয়ে চরম বিপাকে পড়েছে এ অঞ্চলের কৃষকরা। এমন অবস্থায় সময় মত পাকা ধান কাটতে না পারায় নিচু জমি হওয়ায় বন্যায় তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শ্রমিক সংকটরের কারণে জমিতে পাকা ধান নিয়ে বিপাকে পড়ায় আজ সাভারের হেমায়েতপুরের বিভিন্ন গ্রামে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে কৃষকদের কয়েক বিঘা জমির ধান কেটে দেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর। সেই সাথে ধান…
Read More