সাভারে বোরো ধানের বাম্পার ফলন, ধান কেটে দিচ্ছে ইউপি চেয়ারম্যান সমর

সাভার প্রতিনিধি,২৫ এপ্রিল,২০২০(বিবিনিউজ):ঢাকার সাভার,আশুলিয়া ও ধামরাইয়ে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কিন্তু মহামারী করোনা ভাইরাসের কারণে উত্তর বঙ্গ থেকে পাকা ধান কাটার শ্রমিকরা না আসতে পারায় পাকা ধান নিয়ে চরম বিপাকে পড়েছে এ অঞ্চলের কৃষকরা।
এমন অবস্থায় সময় মত পাকা ধান কাটতে না পারায় নিচু জমি হওয়ায় বন্যায় তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
শ্রমিক সংকটরের কারণে জমিতে পাকা ধান নিয়ে বিপাকে পড়ায় আজ সাভারের হেমায়েতপুরের বিভিন্ন গ্রামে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে কৃষকদের কয়েক বিঘা জমির ধান কেটে দেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর।
সেই সাথে ধান মাথায় করে নিয়ে কৃষকদের বাড়ি বাড়ি পৌছে দেওয়া হয়।এমন সময় কৃষকদের ধান কেটে দেওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে।


এবিষয়ে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর বলেন, পাকা ধান সময় মত না কাটায় দেশে খাদ্য সংকট হতে পারে এমন অবস্থায় তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে কৃষকদের পাকা ধান কেটে বাড়ি বাড়ি পৌছে দেন।
সাভার উপজেলা কৃষি অফিস জানায়, সাভার,আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে এবার বোরা ধানের বাম্পার ফলন হয়েছে। কয়েক হাজার হেক্টর জমিতে বোরো ধান হয়েছে। কিন্তু করোনা ভাইরাসের কারণে সময়মত ধান কাটার শ্রমিক না পাওয়ায় পাকা ধান কাটা ও মাড়াই নিয়ে চরম বিপাকে পড়েছে শ্রমিকরা। এমন অবস্থায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা কৃষকদের ধান কেটে বাড়ি বাড়ি পৌছে দেওয়ায় তারাও খুশি।
কৃষকরা জানায়, এ অঞ্চলের ধান দেশের বিভিন্ন স্থানে রপ্তানী হয়। এবার ধানের ফলন ভালো হওয়ায় সময় মত কাটতে না পারায় তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Related posts

Leave a Comment