করোনায় আক্রান্ত বেশি শিশু–কিশোর, তরুণ-যুবক

১১ এপ্রিল ,২০২০(বিবিনিউজ):বাংলাদেশে করোনাভাইরাস শনাক্তদের মধ্যে ৫৪ শতাংশের বয়স ১ থেকে ৪০ বছরের মধ্যে। অর্থাৎ দেশে মোট শনাক্ত ৪৮২ জনের মধ্যে ২৫৯ জনের বয়স ১ থেকে ৪০ বছরের মধ্যে। তবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে বেশির ভাগের বয়সই ৫০ বছরের বেশি। তবে গত দুই দনে মৃত ৯ জনের মধ্যে ৩ জনের বয়স ৪০ বছরের কম। এছাড়া গত ৭ এপ্রিল যে পাঁচজন মারা যান তাদের একজনের বয়স ছিল ৪০ বছরের কম। করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা গতকাল শুক্রবারের চেয়ে আজ শনিবার কমেছে। মৃত্যুও কমেছে। গত ২৪ ঘণ্টায় ৫৮ জন ব্যক্তি করোনাভাইরাসে…

Read More

করোনায় আক্রান্ত ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী ফুটবলার হান্টার

১১ এপ্রিল ২০২০ (বিবিনিউজ) : প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী সাবেক ফুটবলার নরমান হান্টার। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার। ৭৬ বছর বয়সী হান্টার কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবরটি নিশ্চিত করেছে তার সাবেক ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেড। এক বিবৃতিতে লিডস কর্তৃপক্ষ জানায়, ‘যুদ্ধে হাল ছেড়ো না হান্টার, আমরা সবাই তোমার সাথে আছি।’ ক্যারিয়ারের ১৫ বছরে লিডসের জার্সিতে ৭২৬টি ম্যাচ খেলেছেন হান্টার। দু’টি লিগ শিরোপাও জিতেছেন। ১৯৭৫ সালে লিডসের হয়ে ইউরোপীয়ান কাপের ফাইনালে খেলেছেন তিনি। তবে ঐ ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে হারে তার দল। ১৯৬৫ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত…

Read More

২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৫৮, মৃত্যু ৩

১১ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : করোনায় দেশে ২৪ ঘন্টায় আরও ৫৮ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮২ জনে। এ ছাড়া গত ২৪ ঘন্টায় আরও ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩০ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সম্পর্কে নিয়মিত হেলথ বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক আজ এ তথ্য জানান। স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসময় যুক্ত হন অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ ও বাসা থেকে যুক্ত হয়ে রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা…

Read More