দূরত্ব বজায় রেখে ২৪০০ শ্রমিককে বেতন দিল ডিজাইনটেক্স

৭ এপ্রিল ,২০২০(বিবিনিউজ):করোনাভাইরাস প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা অনুসরণ করে দুই হাজার ৪০০ শ্রমিককে মার্চ মাসের বেতন দিয়েছে ডিজাইনটেক্স লিমিটেড নামের একটি পোশাক কারখানা। করোনা সংক্রমণের কারণে যখন দেশের অধিকাংশ পোশাক কারখানা বন্ধ এবং শ্রমিকরা বকেয়া বেতন পাবেন কিনা এমন শঙ্কায় রয়েছেন। সে সময় একই দিনে কারখানা চত্বরে শ্রমিকদের নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সু-শৃঙ্খলভাবে দাঁড় করিয়ে গত মাসের পাওনা টাকা শ্রমিকদের বুঝিয়ে দিল পোশাক কারখানাটি। কারখানা কর্তৃপক্ষ জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ১৪ এপ্রিল পর্যন্ত শ্রমিকদের কারখানা বন্ধ রাখা হবে।

Read More

২৪ ঘণ্টায় ৪১ জনের করোনা শনাক্ত, মৃত ৫

০৭ এপ্রিল ,২০২০(বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। এই সময়ে মারা গেছেন আরও ৫ জন।আজ মঙ্গলবার দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানান। এই নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত ১৬৪ জন রোগী শনাক্ত হলো। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জন। ব্রিফিংয়ে জানানো হয়, এক দিনে ৭৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। মীরজাদী সেব্রিনা জানান, নতুন শনাক্ত ৪১ জনের মধ্যে ২৮ জন পুরুষ, বাকিরা নারী। ২০ জন ঢাকার, ১৫ জন নারায়ণগঞ্জের। মৃত পাঁচজনের…

Read More

সাভারে অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন চলচিত্র অভিনেতা ডিপজল

সাভার,০৭ এপ্রিল ২০২০(বিবিনিউজ):সাভারে চলচিত্র অভিনেতা অভিনেত্রী ও সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট চলচিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। মঙ্গলবার দুপুরে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় নিজ বাড়িতে তিনি প্রায় ত্রিশ হাজার মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী তুলে দেন। বিতরণ করা ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,লবন,তেল আলুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য। ত্রাণ সামগ্রী বিতরণ শেষে চলচিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল দেশের এই ক্লান্তি লঙ্গে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে সাহায্যের জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

Read More

করোনা মোকাবেলায় ডাক্তারসহ সেবাদানকারীদের জন্য বিশেষ স্বাস্থ্য বীমার ঘোষণা প্রধানমন্ত্রীর

৭ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যসেবা প্রদানকারী ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী এবং মাঠ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারিসহ সংশ্লিষ্টদের জন্য বিশেষ স্বাস্থ্যবীমার ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘কোভিড-১৯ মোকাবেলায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, মাঠ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারি, সশস্ত্র বাহিনীর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ প্রজাতন্ত্রের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিদের জন্য একটি বিশেষ ইনসিওরেন্সের ব্যবস্থা করে দেব।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫টি জেলার স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনীর প্রতিনিধি এবং জনপ্রতিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মত বিনিময়কালে…

Read More