স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮ এপ্রিল ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে দেশের জনগণকে বাঁচাতে সকলকে নিজ নিজ অবস্থানে অবস্থান করে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, বার বার আপনাদেরকে অনুরোধ করছি যে, যেখানে আছেন সেখানেই থাকেন। অর্থাৎ এটাকে (করোনা ভাইরাস) যদি আমরা একটা জায়গায় ধরে রাখতে পারি এবং সেখান থেকে যদি মানুষকে সুস্থ করতে পারি তাহলেই কিন্তু এটা আর বিস্তার লাভ করতে পারবে না।’ শেখ হাসিনা বলেন, ‘এটা যেহেতু মুখ থেকে ছড়ায়, তাই, একজন মানুষ অন্য একজন মানুষের কাছ থেকে যতটা সম্ভব দূরে থাকুন।’ ‘দেশবাসীকে বলবো…

Read More

শরীরে সরাসরি জীবাণুনাশক ছিটানো বন্ধের নির্দেশ:স্বাস্থ্য অধিদপ্তর

১৮ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : মানবদেহের জন্য ক্ষতিকর জীবাণুনাশক সরাসরি ছিটানো বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার এক চিঠিতে এই নির্দেশনা দেয়া হয়েছে। দেশের সকল সিভিল সার্জনের কাছে পাঠানো এই নির্দেশনায় বলা হয়, ‘বিভিন্ন জাতীয় পত্রিকায় মানবদেহে সরাসরি জীবাণুনাশক ছিটানোর ছবিসহ প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, এসব জীবাণুনাশক তৈরিতে ব্লিচিং পাউডার (হাইপোকো¬রাইড) এর দ্রবণ ব্যবহার করা হচ্ছে। যা মানবদেহের উন্মুক্ত বহি:অঙ্গসহ চোখ মুখের জন্য মারাত্মক ক্ষতিকর।’ চিঠিতে বলা হয়, এই ধরনের জীবাণুনাশক সরাসরি মানবদেহে ছিটানো বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী বিধিবদ্ধ নয়। স্বাস্থ্য অধিদপ্তর…

Read More

করোনায় মৃত্যু দেড় লাখ ছাড়াল

১৮ এপ্রিল ২০২০(বিবিনিউজ):করোনায় আক্রান্ত বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। ১১ জানুয়ারি করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘোষণা দেয় চীন। ভাইরাসটি ইউরোপে ছড়িয়ে পড়ার পর থেকেই আক্রান্ত ও মৃত্যু বাড়তে থাকে। ১৯ মার্চ প্রথম এক দিনে এক হাজার ছাড়ায় মৃত্যু। ওই দিনে মারা যায় ১ হাজার ৭৯ জন। এপ্রিলে এসে ভয়াবহ রূপ নেয় করোনা। ২ এপ্রিল প্রথম এক দিনে ৫ হাজার ছাড়ায় মৃত্যু। আর ১০ এপ্রিল ছাড়িয়ে যায় ১০ হাজার। এরপর একটু কমলেও এপ্রিলে গড়ে প্রতিদিন মারা যাচ্ছে ৬ হাজারের বেশি মানুষ। যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয় বলছে, বিশ্বজুড়ে…

Read More

দেশে করোনা আক্রান্ত ২ হাজার ছাড়িয়েছে

১৮ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : করোনায় গত ২৪ ঘন্টায় দেশে আরও ৯ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ জনে। এছাড়া, দেশে করোনাভাইরাসে আক্রান্ত ২ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৩০৬ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ১৪৪ জনে। এ ছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরো ৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৬ জন। দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে নিজ বাসা থেকে যুক্ত হয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা…

Read More