সাভারে জমি সংক্রান্ত বিরোধে ভাঙচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা ,নারীসহ আহত ৫

সাভার, ৬ এপ্রিল, ২০২০(বিবিনিউজ):সাভারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়ি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা। হামলা ও ভাঙচুরে বাধা দেওয়ায় সন্ত্রাসীরা এসময় নারী ও শিশুসহ পাঁচজনকে পিটিয়ে গুরুতর আহত করেছে। সোমবার ভোর রাতে সাভারের বলিয়ারপুর এলাকায় এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় দীর্ঘদিন ধরে স্থানীয় আব্দুর রশিদ,শহিদুল্লাহর সাথে ৬০ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিলো বলিয়ারপুর এলাকার সন্ত্রাসী ইউনুছ মিয়ার সাথে। পরে আজ ভোর রাতে সন্ত্রাসী ইউনুছ,আলম,ইয়াকুবসহ একদল সন্ত্রাসী ওই জমিতে হামলা চালিয়ে ভেকু দিয়ে জমির দেওয়াল,গেটসহ বাড়ি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট…

Read More

মাশরাফির উদ্যোগে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা শুরু

৬ এপ্রিল,২০২০(বিবিনিউজ):বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা, নড়াইল-২ আসনের এমপি ও নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফি-বিন-মর্তুজার উদ্যোগে নড়াইলে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা শুরু হয়েছে। রোববার (৫এপ্রিল) সকাল থেকে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আয়োজনে একটি ভ্রাম্যমাণ মেডিকেল টিম জেলার তৃণমূল মানুষকে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার জন্য কাজ শুরু করেছে। এর আগে শুক্রবার (৩ এপ্রিল) রাতে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় ক্রিকেট তারকা মাশরাফি এ স্বাস্থ্যসেবা চালুর ঘোষণা দেন।করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে মানুষ যখন ঘরে আবদ্ধ এবং সাধারণ চিকিৎসা সেবাও যখন বাধাগ্রস্ত হচ্ছে, ঠিক তখন এই সেবা চালু করায় নড়াইলের বিভিন্ন শ্রেণি-পেশার…

Read More

সঠিক জবাব দেতে পারছেন না স্বাস্থ্যমন্ত্রী

০৬ এপ্রিল,২০২০(বিবিনিউজ):করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে দেশের ভেতর ও বাইরে থেকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু তিনি ঠিকঠাক জবাব দিতে পারছেন না। যদিও করোনাভাইরাস প্রতিরোধে সরকারের তরফে যে জাতীয় কমিটি করা হয়েছে সেটির প্রধান তিনি। আজ সোমবার বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে আয়োজিত এক বৈঠকে জাহিদ মালেক নিজেই এসব কথা বলেন। এ সময় তাঁর গলায় ছিল হতাশার সুর। জাহিদ মালেক বলেন, ‘ন্যাশনাল কমিটির চেয়ারম্যান আমাকে করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে। যে সমস্ত সিদ্ধান্তগুলো হচ্ছে সেগুলো আমাদের নলেজে নাই। কখন ফ্যাক্টরি খোলা হবে, খোলা হবে কি না,…

Read More

সাভারে দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

সাভার, ০৬এপ্রিল ২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাসের কারণে সাভারে কর্মহীন হয়ে পড়া দরিদ্রদের মাঝে ঢাকা দুই আসনের সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলামের পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সাভারের ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাপুর স্কুল এন্ড কলেজে এ ত্রাণ বিতরণ করেন ভাকুর্তা ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন। এসময় ওই এলাকার ১৫’শ পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী দেওয়া হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল তেল আলুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসময় ভাকুর্তা ইউনিয়ন যুবলীগের সভাপতি তফিজ উদ্দিন,সহ-সভাপতি শাহ আলমসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Read More

জুমার জামাতে ১০, ওয়াক্ত নামাজে পাঁচজনের বেশি নয়

০৬ এপ্রিল, ২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ মসজিদে না গিয়ে মুসল্লিদের ঘরে নামাজ পড়ার নির্দেশ দিয়েছে সরকার। এ আদেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করেছে ধর্ম মন্ত্রণালয়।সোমবার মন্ত্রণালয়ের উপসচিব মো. সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মসজিদে জামাত চালু রাখার প্রয়োজন হলে, ওয়াক্তিয়া নামাজে সর্বোচ্চ পাঁচজন মুসুল্লি থাকতে পারবে। আর জুমার নামাজে সর্বোচ্চ ১০ জন থাকতে পারবে।এছাড়া অন্য ধর্মের অনুসারীদেরও উপাসনালয়ে জমায়েত না হয়ে নিজ নিজ বাড়িতে প্রার্থনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ধর্মীয় বা সামাজিক আচার অনুষ্ঠানেও সমবেত না হওয়ার জন্য…

Read More

১৮ এপ্রিল জাতীয় সংসদের অধিবেশন শুরু

০৬ এপ্রিল ,২০২০(বিবিনিউজ):রাষ্ট্রপতি আবদুল হামিদ আগামী ১৮ এপ্রিল বিকেল ৫টায় জাতীয় সংসদের অধিবেশন ডেকেছেন। আজ সোমবার সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এটা হবে একাদশ জাতীয় সংসদের ৭ম অধিবেশন এবং চলতি বছরের দ্বিতীয় অধিবেশন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি।

Read More

করোনায় নতুন শনাক্ত ৩৫ জন,মৃত্যু ৩

০৬ এপ্রিল ,২০২০(বিবিনিউজ):স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে বলেছেন, করোনাভাইরাস আর এক স্থানে সীমাবদ্ধ নেই। এটি বেড়েই চলেছে। নতুন করে আজ ৩৫ জন শনাক্ত ও তিনজন মারা গেছেন। মহাপরিচালক বলেন, সারা দেশ থেকে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৬৮টি। আর এখন পর্যন্ত ৪ হাজার ১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আজ সোমবার সংবাদ ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা বলেন, এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ১২ জন, আক্রান্ত ১২৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি…

Read More