সাভারে দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

This image has an empty alt attribute; its file name is v4.jpg

সাভার, ০৬এপ্রিল ২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাসের কারণে সাভারে কর্মহীন হয়ে পড়া দরিদ্রদের মাঝে ঢাকা দুই আসনের সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলামের পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।


সোমবার দুপুরে সাভারের ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাপুর স্কুল এন্ড কলেজে এ ত্রাণ বিতরণ করেন ভাকুর্তা ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন। এসময় ওই এলাকার ১৫’শ পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী দেওয়া হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল তেল আলুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।
ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসময় ভাকুর্তা ইউনিয়ন যুবলীগের সভাপতি তফিজ উদ্দিন,সহ-সভাপতি শাহ আলমসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment