২৬ এপ্রিল, ২০২০(বিবিনিউজ):করোনাভাইরাস শনাক্তকরণে গণস্বাস্থ্য কেন্দ্র যে কিট উদ্ভাবন করেছে, সেটা সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ওষুধ প্রশাসন অধিদফতর নেয়নি উল্লেখ করে কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্ট্রি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সরকারের ওষুধ প্রশাসন অধিদফতর ব্যবসায়িক স্বার্থে জাতীয় স্বার্থের বিপক্ষে কাজ করছে। তারা নানা অজুহাত দেখিয়ে গণস্বাস্থ্যের কিট গ্রহণ করেনি। আমরা জনগণের স্বার্থে শুধু সরকারের মাধ্যমে পরীক্ষা করে কিটটি কার্যকর কি-না, তা দেখতে চেয়েছিলাম। কিন্তু সরকারিভাবে প্রতি পদে পদে পায়ে শিকল দেয়ার চেষ্টা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেল ৪টায় রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক সংবাদ সম্মেলনে ডা. জাফরুল্লাহ চৌধুরী এ কথা বলেন। এর…
Read MoreDay: April 26, 2020
পছন্দের ক্রিকেট সরঞ্জামাদি নিলামে তুলবেন মর্তুজা
২৬ এপ্রিল ,২০২০ (বিবিনিউজ) : দেশে করোনাভাইরাসের সংক্রমনের পর থেকে অসহায়-দুস্থদের সহায়তা করে আসছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এবার নিজের পছন্দের ক্রিকেট সরঞ্জামাদি নিলামে তোলার সিদ্বান্ত নিয়েছেন তিনি। ১৬ বছরের ক্যারিয়ারে যেসব ক্রিকেট সরঞ্জামাদি তার পছন্দের সেগুলো নিলামে তুলে আর্থিক সহায়তায় এগিয়ে আসতে চান মাশরাফি। সম্প্রতি ‘অকশন ফর অ্যাকশন’ নামে ফেসবুক পেইজে বিশ্বকাপে খেলা নিজের প্রিয় ব্যাটটি নিলামে তুলেছিলেন সাকিব। এবার তহবিল গঠন করতে সেখানে নিজের ‘প্রিয়’ক্রিকেট সরঞ্জামাদি নিলামে তুলবেন মাশরাফি। ‘অকশন ফর অ্যাকশন’-এর সহ-প্রতিষ্ঠাতা প্রিতো রেজা সাংবাদিকদর বলেন, ‘মাশরাফি তার পছন্দের পছন্দের কিছু সরঞ্জামাদি নিলাম…
Read Moreসাভারের কাউনদিয়ায় দেড় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
শেখ এ কে আজাদ,২৬ এপ্রিল, ২০২০(বিবিনিউজ):সারাবিশ্বে মহামারি আকার ধারন করা মরনঘাতি করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে একটানা লকডাউনের কারণে ঘরবন্দী থাকা দুঃস্থ, হতদরিদ্র, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী উপহার তুলে দেন সাভার উপজেলার কাউনদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম খান। শনিবার (২৫) এপ্রিল দুপুরে নিজ এলাকা কাউনদিয়াতে সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম খান তার নিজ উদ্যোগে ১৫০ শতাধিক পরিবারকে মাহে রহমান উপলক্ষ্যে ৭ দিনের খাদ্য সহায়তা দিয়েছেন তিনি। এ সময় সামাজিক দুরত্ব মেনে খাদ্য সামগ্রী নেন এলাকাবাসী। রমজান মাসের খাদ্য সামগ্রী পেয়ে খুশি হন এলাকার হতদরিদ্র এসব…
Read Moreরাজশাহীর আট জেলার সঙ্গে সোমবার ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী
২৬ এপ্রিল ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে রাজশাহী বিভাগের আট জেলার প্রশাসন, জনপ্রতিনিধি, চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী এবং সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে আগামীকাল ভিডিও কনফারেন্সে মতবিনিময় করবেন। সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই ভিডিও কনফারেন্স শুরু হবে। এতে রাজশাহী বিভাগের আট জেলার মাঠ পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকলে যুক্ত থাকবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ বাসসকে এতথ্য জানান। জেলাগুলো হচ্ছে, বগুড়া, চাপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, রাজশাহী এবং সিরাজগঞ্জ। প্রেস সচিব বলেন, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল এবং রেডিও স্টেশনগুলো…
Read Moreঢাকা ইপিজেডসহ সাভারে দেড় শতাধিক গার্মেন্টস খোলা
সাভার প্রতিনিধি,২৬ এপ্রিল ২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাসের কারণে দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর ঢাকা ইপিজেডসহ আজ সাভার,আশুলিয়া ও ধামরাইয়ে ১৮শ গামের্ন্টসের মধ্যে ১৩০ টি গার্মেন্টস খুলে দেওয়া হয়েছে। সকাল থেকে শ্রমিকরা দলে দলে কারখানায় প্রবেশ করে উৎপাদন শুরু করেছে। আবার অধিকাংশ গামের্ন্টস এখনো রয়েছে বন্ধ্। এ সমস্ত কারখানর কিছু শ্রমিকরা এসে গেটে তালা ও বন্ধের নোটিস দেখে চলেগেছে। শ্রমিকদের দাবি করোনা ভাইরাসের মধ্যে গার্মেন্টস কারখানা খুলে দেওয়ায় তারা স্বাস্থ্য ঝুকিতে পড়তে পারেন এই আশঙ্কা থেকেই তারা কারখানায় যাওয়া শুরু করেছেন। এদিকে মালিকপক্ষের দাবি নিরাপদ নিশিচত করেই তারা কারখানা খুলে দিয়েছেন। শিল্প…
Read Moreদেশে ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ৪১৮ জন, মৃত্যু ৫
২৬ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনায় আক্রান্ত রোগী ৫ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন ৪১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে আক্রান্ত ৫ হাজার ৪১৬ জন। গত ২৪ ঘন্টায় ৯ জন করোনামুক্ত হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি গেছেন ১২২ জন। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। গতকালের চেয়ে আজ আক্রান্ত ১০৯ জন বেশি। গতকাল আক্রান্ত হয়েছিলেন ৩০৯ জন। এ ছাড়া গত ২৪ ঘন্টায় দেশে আরও ৫ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে…
Read More