ঢাকা ইপিজেডসহ সাভারে দেড় শতাধিক গার্মেন্টস খোলা

সাভার প্রতিনিধি,২৬ এপ্রিল ২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাসের কারণে দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর ঢাকা ইপিজেডসহ আজ সাভার,আশুলিয়া ও ধামরাইয়ে ১৮শ গামের্ন্টসের মধ্যে ১৩০ টি গার্মেন্টস খুলে দেওয়া হয়েছে। সকাল থেকে শ্রমিকরা দলে দলে কারখানায় প্রবেশ করে উৎপাদন শুরু করেছে। আবার অধিকাংশ গামের্ন্টস এখনো রয়েছে বন্ধ্। এ সমস্ত কারখানর কিছু শ্রমিকরা এসে গেটে তালা ও বন্ধের নোটিস দেখে চলেগেছে। শ্রমিকদের দাবি করোনা ভাইরাসের মধ্যে গার্মেন্টস কারখানা খুলে দেওয়ায় তারা স্বাস্থ্য ঝুকিতে পড়তে পারেন এই আশঙ্কা থেকেই তারা কারখানায় যাওয়া শুরু করেছেন। এদিকে মালিকপক্ষের দাবি নিরাপদ নিশিচত করেই তারা কারখানা খুলে দিয়েছেন। শিল্প পুলিশের এসপি সানা শামিমুর রহমান জানান,১৮শত শিল্প কারখানায় প্রায় ৮ লাখ লোক কাজ করে আসছে। পিপিই তৈরীরসহ জরুরী শিপমেন্ট থাকায় নামে ১৩০টি কারখানা ছাড়া বাকী সকল প্রতিষ্টান বন্ধ রয়েছে ।
এদিকে ঢাকা ইপিজেডের বেপজার মহাব্যবস্থাপক(জিএম) মোহাম্মদ আব্দুল সোবহান জানান,আশুলিয়াস্থ ঢাকা ইউপিজেড এর ১০০টি গামের্ন্টস এর মধ্যে খোলা রয়েছে ৫০টি তবে শ্রমিক উপস্থিতি ২০ভাগ ।
এদিকে সাভার,আশুলিয়া,ধামরাইয়ে প্রশাসনের কঠোর নজরদারি থাকায় ওষধের দোকান ও হাসপাতাল ছাড়া দুপুর পর্ষন্ত বন্ধ রয়েছে দোকানপাট। রাস্তায় রাস্তায় আইন শৃংখলা বাহিনীর সদস্য নিয়ে টহল দিচ্ছে নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা। অযথা বাড়ির বাইরে বের হলেই জরিমানা করা হচ্ছে।

অন্যদিকে, বকেয়া বেতনের দাবিতে সাভারের হেমায়েতপুরে স্কেল ফ্যাশান,সামাইর এলাকায় সততা এন্ড এ্যাম্বডায়রি পিন্ট লিমিটেড,ও দোসাইদ এলাকায় রক ফ্যাশান গার্মেন্টস শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার গুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া মার্চ মাসের বেতদের দাবিতে সাভারের ধলেশ^রী নদীর পাড়ে অবস্থিত আকতার ফার্ণিশার্স লিমিটেড কারখানায় ব্যাপক ভাঙচুর করেছে শ্রমিকরা। শ্রমিকরা জানায় ,ওই ফার্ণিচার কারখানায় কাজ করে কয়েক হাজার শ্রমিক। আজ মার্চ মাসের বেতন না পাওয়ায় শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে কারখানাটিতে ব্যাপক ভাঙচুর করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ধাওয়া দিয়ে সড়িয়ে দিলে শ্রমিকরা চলে যায়। শিল্প পুলিশ বলছে শ্রমিকদের বেতন দেওয়ার জন্য আমরা মালিক পক্ষের সাথে তারা আলোচন করেছি।

Related posts

Leave a Comment