২৪ ঘণ্টা সেবা দিতে প্রস্তুত ৬৯ বেসরকারি হাসপাতাল:এনামুর রহমান

০৯ এপ্রিল ,২০২০(বিবিনিউজ):করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে মানুষের সহায়তায় দেশের ৬৯টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ২৪ ঘণ্টা প্রস্তুত আছে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস-সংক্রান্ত ব্রিফিংয়ে যুক্ত হয়ে এ কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। আজকের এ ব্রিফিংয়ের পর প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, ‘জনগণ একটু বিভ্রান্তিতে ছিল। আজ সকালে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেকে এই অ্যাডভাইস করা হয় যেন আমরা চিকিৎসা দেওয়ার বিষয়টি জানাই। এ ঘোষণা দিলে সবাই আসবে।’ এনামুর রহমান বলেন, ‘আজ আমাদের বলা হয়েছে, পরবর্তীতে যদি সংক্রমণের সংখ্যা বাড়ে, তবে তখন আমাদের হাসপাতালগুলো ব্যবহার করা হবে। আমরা বলেছি…

Read More

প্রধানমন্ত্রীর হুঁশিয়ারির পরও ত্রাণ বিতরণে অনিয়ম-দুর্নীতি

০৯ এপ্রিল, ২০২০(বিবিনিউজ):করোনাভাইরাস দুর্যোগে বাংলাদেশে লকডাউনের মধ্যে কর্মহীন মানুষ এবং দরিদ্র জনগোষ্ঠীকে খাদ্য সহায়তা দেয়ার ক্ষেত্রে দুনীতি, অনিয়ম বা বিশৃঙ্খলা এখনো থামানো যায়নি। হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে যে চাল দেয়া হচ্ছে, কিন্তু বেশ কয়েকটি এলাকায় সেই চাল নিয়ে দুর্নীতির দায়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের কয়েকজন নেতার জেল-জরিমানা হওয়ার খবর পাওয়া গেছে।অন্যদিকে লকডাউন চলার দ্বিতীয় সপ্তাহের শেষে এসেও সারাদেশে দরিদ্র এবং কর্মহীন মানুষকে ত্রাণ সহায়তা দেয়ার জন্য তালিকা তৈরির কাজই শেষ হয়নি। কর্মকর্তারা বলেছেন, দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে ত্রাণ বিতরণে একটা সমন্বয় করার চেষ্টা তারা করছেন।দেশের উত্তরাঞ্চলীয়…

Read More

২৪ ঘন্টায় করোনায় শনাক্ত ১১২, মৃত ১

০৯ এপ্রিল, ২০২০(বিবিনিউজ):দেশে এক দিনের ব্যবধানে করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ১১২ জন ব্যক্তি করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন একজন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩৩০। গতকাল বুধবার আক্রান্তের সংখ্যা ছিল ৫৪। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় করোনাভ্ইারাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।আজ অনলাইন ব্রিফিংয়ে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) সানিয়া তাহমিনা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।…

Read More

আজ পবিত্র শবে বরাত

৯ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : আজ পবিত্র শবে বরাত। ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত কামনায় আজ রাতে নফল ইবাদত-বন্দেগী করবেন। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখে দিবাগত রাতটিকে মুসলমানগণ সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। মহিমান্বিত এ রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। মুসলমানগণ এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকিরসহ বিভিন্ন ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী…

Read More