করোনায় কোন জেলায় কতজন আক্রান্ত

১২ এপ্রিল ,২০২০(বিবিনিউজ):বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতিতে আপাতত কোনো সুখবর নেই। বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত কোন জেলায় কত জন করোনা রোগী শনাক্ত হয়েছে তার একটি তালিকা প্রকাশ করেছে আইইডিসিআর। তালিকার তথ্য মতে ১২ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ঢাকা বিভাগের ঢাকা জেলায় ৩৩৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে শুধু ঢাকা সিটিতেই ৩১৩ জন। এছাড়া গাজীপুরে ২৩ জন, কিশোরগঞ্জে ১০ জন, মাদারীপুরে ১৯ জন, মানিকগঞ্জে ৫ জন, নারায়ণগঞ্জে ১০৭ জন, মুন্সীগঞ্জে ১৪ জন, নরসিংদীতে ৪ জন, রাজবাড়ীতে ৬ জন, টাঙ্গাইলে ২ জন, শরীয়তপুরে একজন, গোপালগঞ্জে ৩ জন করোনা রোগী শনাক্ত…

Read More

কৃষিতে ৫ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা

১২ এপ্রিল, ২০২০(বিবিনিউজ):করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় কৃষিখাতের উন্নয়নে প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের মাঝে আর্থিক সহায়তা প্রদানের জন্য ৫ হাজার কোটি টাকার নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘কৃষি খাতের জন্য পাঁচ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করবে বাংলাদেশ ব্যাংক। আমরা শুধুমাত্র কৃষি খাতের জন্য এ তহবিল গঠন করব। এ তহবিল থেকে কৃষকদেরকে মাত্র ৫ শতাংশ সুদে অর্থ প্রদান করব আমরা।’রোববার সকালে সরকারি বাসভবন গণভবন থেকে খুলনা ও বরিশাল বিভাগের অন্তর্গত ১৬টি জেলার সরকারি কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে সূচনা বক্তব্য প্রদানকালে এ কথা…

Read More

দ্রুত লকডাউন তুলে নিলে পরিস্থিতি হবে ভয়াবহ : ডব্লিউএইচও

১২ এপ্রিল ,২০২০(বিবিনিউজ):করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় দেশে দেশে জনসাধারণের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে সবাইকে ঘরে থাকতে বলছে কর্তৃপক্ষ। সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় এই লকডাউন বা অবরুদ্ধ অবস্থা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এ নিয়ে সৃষ্টি হয়েছে এক অনিশ্চয়তা। এই প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, সময়ের আগে বা আগেভাগেই লকডাউন তুলে নিলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে। করোনা সংক্রমণ ভয়ংকরভাবে ফিরে আসতে পারে। সুইজারল্যান্ডের জেনেভায় গত শুক্রবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস এই সতর্কবার্তা উচ্চারণ করেন। এ সময় তিনি বলেন, ‘আমি জানি, কিছু দেশ এরই…

Read More

করোনায় ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩৯,মৃত্যু ৪ জন

১২ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : করোনায় দেশে ২৪ ঘন্টায় আরও ১৩৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২১ জনে। এ ছাড়া গত ২৪ ঘন্টায় আরও ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় ৩ জন সুস্থ হয়ে বাড়ি গেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সম্পর্কে নিয়মিত হেলথ বুলেটিনে নিজ বাসা থেকে যুক্ত হয়ে রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা আজ এ তথ্য জানান। স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসময় যুক্ত…

Read More

সাভারে করোনা উপসর্গ নিয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

সাভার,১২ এপ্রিল ২০২০ (বিবিনিউজ):করোনার উপসর্গ নিয়ে সাভারে আসাদুল (১২) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। খবর পেয়ে তার নমুনা সংগ্রহ করেছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সকালে সাভারের ছায়াবিথী এলাকায় নিজ ভাড়া বাড়িতে তার মৃত্যু হয়। এলাকাবাসী জানায় গত কয়েকদিন ধরে ওই ছাত্র শ্বাসকষ্ট,স্বর্দি জ¦রে ভুগছিলেন পরে আজ সকালে ওই ছাত্রের মৃত্যু হয় নিজ ভাড়া বাড়িতে। পরে খবর পেয়ে সাভার উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের কর্মকর্তারা তার নমুনা সংগ্রহ করেছে। বিষয়টি নিশিচত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদা। অন্যদিকে গতকাল ধামরাইর বাটুলিয়া এলাকায় নিজ বাড়িতে আশি বছরের এক বৃদ্ধ শ্বাসকষ্ষ্টে…

Read More