
সাভার,১২ এপ্রিল ২০২০ (বিবিনিউজ):করোনার উপসর্গ নিয়ে সাভারে আসাদুল (১২) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। খবর পেয়ে তার নমুনা সংগ্রহ করেছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সকালে সাভারের ছায়াবিথী এলাকায় নিজ ভাড়া বাড়িতে তার মৃত্যু হয়।
এলাকাবাসী জানায় গত কয়েকদিন ধরে ওই ছাত্র শ্বাসকষ্ট,স্বর্দি জ¦রে ভুগছিলেন পরে আজ সকালে ওই ছাত্রের মৃত্যু হয় নিজ ভাড়া বাড়িতে। পরে খবর পেয়ে সাভার উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের কর্মকর্তারা তার নমুনা সংগ্রহ করেছে।
বিষয়টি নিশিচত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদা।
অন্যদিকে গতকাল ধামরাইর বাটুলিয়া এলাকায় নিজ বাড়িতে আশি বছরের এক বৃদ্ধ শ্বাসকষ্ষ্টে মারা গেছেন।
এদিকে সাভার,আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে হোম কোয়ারেন্টাইনে রয়েছে বেশ কয়েকজন বিদেশ ফেরত লোকজন।
