শ্রমিকদের সুরক্ষা এবং স্বাস্থ্য আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ: আইএলও

২৮ এপ্রিল ২০২০, (বিবিনিউজ):আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) সতর্ক করে বলেছে, শ্রমিকদের কাজে ফিরিয়ে আনার ক্ষেত্রে পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা না দিলে ভাইরাসের দ্বিতীয় দফা ঢেউ আসতে পারে। আজ মঙ্গলবার সংস্থাটির জেনেভা অফিস থেকে পাঠানো এক বিবৃতিতে এ সতর্ক বার্তা দেওয়া হয়। দেশে দেশে লকডাউনের বিধিনিষেধ শিথিল করার চাপ বাড়ছে। এ পরিস্থিতিতে আইএলও সরকারগুলোর প্রতি কর্মক্ষেত্রে কোভিড-১৯ রোধ ও নিয়ন্ত্রণের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। এ বিষয়ে নিয়োগকর্তা ও শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থেকে ও সংলাপের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে বলে মনে করে আইএলও। আইএলও বলছে, সব মালিকপক্ষকে কর্মীদের ঝুঁকি…

Read More

দেশে ২৪ ঘন্টায় করোনায় নতুন আক্রান্ত ৫৪৯

২৮ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : দেশে গত ২৪ ঘন্টায় নতুন ৫৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে এই ভাইরাসে আক্রান্ত ৬ হাজার ৪৬২ জন। গত ২৪ ঘন্টায় ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এদের সবাই ষাটোর্ধ্ব ও ঢাকার বাসিন্দা। এ পর্যন্ত মারা গেছেন ১৫৫ জন। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। গতকালের চেয়ে আজ আক্রান্ত ৫২ জন বেশি। গতকাল আক্রান্ত হয়েছিলেন ৪৯৭ জন। এ ছাড়া গত ২৪ ঘন্টায় দেশে আরও ৮ জন করোনামুক্ত হয়েছেন। এ নিয়ে…

Read More

সাভারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবহণ শ্রমিকরা

সাভার,২৮ এপ্রিল,২০২০(বিবিনিউজ):দুই মাস যাবৎ কর্মহীন হয়ে খাদ্য সংকটে পড়ায় খাবারের দাবিতে সাভারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবহণ শ্রমিকরা। মঙ্গলবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা স্ট্যান্ড এলাকায় প্রায় অর্ধশতাধিক পরিবহণ শ্রমিক মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ করেন। এসময় জরুরী সেবার বিভিন্ন পরিবহণ আটকা পরে যায়। শ্রমিকরা জানান, করোনার দোহাই দিয়ে গণপরিবহন বন্ধ রাখা হয়েছে। অথচ শ্রমিকদের জন্য কোন ব্যবস্থা নেওয়া হয় নাই। প্রায় দুই মাস ধরে পরিবহন শ্রমিকেরা কর্মহিন হয়ে চরম কষ্টে দিন যাপন করছেন। রাস্তায় ছোট ছোট অনেক পরিবহণ চলছে, চালু করা হয়েছে পোশাক কারখানা সবকিছুই চলছে ঠিকঠাক কিন্তু…

Read More

কৃষকদের মুখে হাসি ফোটালেন ডাকসু জিএস গোলাম রাব্বানী

সাভার প্রতিনিধি,২৮ এপ্রিল,২০২০(বিবিনিউজ):করোনায় কৃষকের ফসল ঘরে রয়েছে। বিক্রি করার জন্য হাট-বাজারে নেই পরিবেশ। লকডাউনে পড়ে কৃষকের ক্ষেতের শাক-সবজিসহ অনান্য ফসল এখন ঘরেই নষ্ট হচ্ছে। তাইতো ডাকসু জিএস ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এগিয়ে এসেছেন এই পরিস্থিতি অবসানের জন্য। তিনি আজ ধামরাইয়ের চরসিন্দুরিয়া গ্রামে ফসলের মাঠে যান কৃষকের খোঁজ খবর নিতে। ন্যয্যমূল্যে কিনে নেন কৃষকের শাক-সবজি। এতে করে হাসি ফুঁটে উঠেছে কৃষকের মুখে। দেখাগেছে, সাভার উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের সাথে নিয়ে দুপুরের খড়তাপে গোলাম রাব্বানী ছুঁটে যান ধামরাইয়ের বিভিন্ন এলাকায়। সেখানে তিনি সরাসরি মাঠে নেমে কৃষকের ফসলের বিক্রয়ের অবস্থা জানতে…

Read More

বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে

২৮ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে গেছে। এসব সংক্রমণের প্রায় ৮০ শতাংশই ঘটেছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে। বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে কমপক্ষে ৩০ লাখ ৩ হাজার ৩৪৪ জনে এবং মৃতের সংখ্যা ২ লাখ ৯ হাজার ৩৮৮ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত ও মৃতের অধিকাংশই ইউরোপের। এ মহাদেশের বিভিন্ন দেশে কোভিড-১৯ ভাইরাসে ১৩ লাখ ৯৩ হাজার ৭৭৯ জন আক্রান্ত হয়েছে এবং ১ লাখ ২৬ হাজার ২৩৩ জন মারা গেছে। মহামারি করোনাভাইরাস সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া দেশ যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৯ লাখ ৮০ হাজার…

Read More