
সাভার,২৮ এপ্রিল,২০২০(বিবিনিউজ):দুই মাস যাবৎ কর্মহীন হয়ে খাদ্য সংকটে পড়ায় খাবারের দাবিতে সাভারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবহণ শ্রমিকরা।
মঙ্গলবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা স্ট্যান্ড এলাকায় প্রায় অর্ধশতাধিক পরিবহণ শ্রমিক মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ করেন। এসময় জরুরী সেবার বিভিন্ন পরিবহণ আটকা পরে যায়।
শ্রমিকরা জানান, করোনার দোহাই দিয়ে গণপরিবহন বন্ধ রাখা হয়েছে। অথচ শ্রমিকদের জন্য কোন ব্যবস্থা নেওয়া হয় নাই। প্রায় দুই মাস ধরে পরিবহন শ্রমিকেরা কর্মহিন হয়ে চরম কষ্টে দিন যাপন করছেন। রাস্তায় ছোট ছোট অনেক পরিবহণ চলছে, চালু করা হয়েছে পোশাক কারখানা সবকিছুই চলছে ঠিকঠাক কিন্তু পরিবহণ চলতে দিচ্ছে না। পরিবহন না চলতে দিলে পর্যাপ্ত খাবার সরবরাহের দাবি জানান বিক্ষুব্ধ শ্রমিকরা।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জাকারিযা হোসেন বলেন, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করে পুলিশ। অবরোধের আধা ঘন্টা পর পরিবহনণ মালিকদের সাথে কথা বলার আশ্বাসে তারা রাস্তা ছেড়ে দেয়।
