সাভারে সন্তানদের ফেলে যাওয়া বৃদ্ধা মায়ের দায়িত্ব নিলেন উপজেলা চেয়ারম্যান

সাভার প্রতিনিধি,২২ এপ্রিল ২০২০(বিবিনিউজ):সাভার উপজেলার তালবাগ এলাকায় কবরস্থানের গেটে নারায়নগঞ্জ থেকে নিয়ে আসা করোনা আক্রান্ত সন্দেহে এক বৃদ্ধ মা কে ফেলে গেলেন সন্তানরা। উপজেলা প্রশাসন তাকে উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করে। গভীর রাতে সাভার উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান জানার পর উপজেলা চেয়ারম্যান মঞ্জুরল আলম রাজীবকে সাথে নিয়ে বৃদ্ধা মা কে উদ্ধার করে তার চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করেন। এপ্রসঙ্গে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান বলেন, করোনা সন্দেহে গর্ভধারীনি মাকে সড়কে ফেলে পালিয়ে যেতে পারে , এটা ভাবাই যায় না। পৃথীবিতে এমন পাষন্ড সন্তানও…

Read More

সাভারে করোনার ঝুকি নিয়ে ইট ভাটায় কাজ করছে শ্রমিকরা

সাভার,২২ এপ্রিল ২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাসের মধ্যেও জীবনের ঝুকি নিয়ে সাভারে ইট ভাটাগুলোতে কাজ করছে শ্রমিকরা। মুখে মাস্ক ও হাতে হ্যান্ড গ্লাফস না পরেই মৃত্যর ঝূকি নিয়ে কাজ করছেন নারী ও পুরুষ শ্রমিকরা। এলাকাবাসী জানায় সাভার,আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে প্রায় কয়েক’শ ইট ভাটা রয়েছে। এসব ইট ভাটায় কাজ করেন প্রায় কয়েক হাজার নারী ও পুরুষ শ্রমিকরা। ইট ভাটার মালিকরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতে ও দিনে ঝূকি নিয়ে কাজ করে নিচ্ছে শ্রমিকদের। সরেজমিনে ইট ভাটাগুলোতে গিয়ে দেখা যায় শ্রমিকরা মুখে মাস্ক ও হাতে হ্যান্ড গ্লাফস না পরেই ইট তৈরি ও পোড়ানোর কাজ…

Read More

সাধারণ ছুটির মেয়াদ ৫ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত

২২ এপ্রিল ,২০২০(বিবিনিউজ):করোনাভাইরাস মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটির মেয়াদ সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৫ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নিয়ে পাঁচ দফায় ছুটি বাড়ল।আজ বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এই সিদ্ধান্তের কথা জানান। করোনাভাইরাসের কারণে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। এরপর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। ছুটি তৃতীয় দফা বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। এরপর চতুর্থ দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়। এবার পরিস্থিতি বিবেচনায় নিয়ে পঞ্চম দফায় ছুটি বাড়ল। এবারের ছুটির সঙ্গে নতুন কিছু নির্দেশনা জারি করছে সরকার।

Read More

সাভারে অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

সাভার,২২ এপ্রিল ২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া সাভারে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জি আর এর ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।সকালে সাভারের বলিয়ারপুর এর কোন্ডা উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী তুলেদেন বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম। এসময় স্থানীয় আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এসব ত্রাণ সামগ্রী পেয়ে অসহায়রা হাসি মুখে বাড়ি ফিরে যান।

Read More

যুক্তরাষ্ট্রে গ্রীনকার্ড ইস্যু স্থগিত

২২ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ ) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাস মহামারির কারণে অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে ‘আমেরিকান শ্রমিকদের সুরক্ষায়’ মঙ্গলবার অভিবাসন আংশিক সংকোচনের ঘোষণা দিয়েছেন। ট্রাম্প যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য ‘গ্রীন কার্ড’ ইস্যু করার ক্ষেত্রে ৬০ দিনের বিরতির ঘোষণা দিয়েছেন। জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে, করোনা মহামারির কারণে ইতোমধ্যেই ঝুঁকিপূর্ণ দেশগুলোতে খাদ্যাভাব দেখা দিয়েছে। ভাইরাস মহামারিতে বিশ্বজুড়ে ১ লাখ ৭৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে, বিশ্বের দেশগুলো এই বৈশ্বিক স্বাস্থ্য ও অর্থনৈতিক জরুরি অবস্থা থেকে বেরিয়ে আসার উপায় খুঁজে বের করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র পরীক্ষামূলকভাবে কোভিড ১৯ মোকাবিলায় ম্যালেরিয়া প্রতিষেধক…

Read More

২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৩৯০ জন  ,মৃত্যু ১০

২২ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : দেশে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত ৩ হাজার ৭৭২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৯০ জন আক্রান্ত হয়েছেন। একই সময় দেশে আরও ১০ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২০ জনে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরো ৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯২ জন। দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি জানান, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন যে নমুনা পরীক্ষা হয়েছে তার…

Read More