সাভারে অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

সাভার,২২ এপ্রিল ২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া সাভারে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জি আর এর ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।সকালে সাভারের বলিয়ারপুর এর কোন্ডা উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী তুলেদেন বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম।


এসময় স্থানীয় আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এসব ত্রাণ সামগ্রী পেয়ে অসহায়রা হাসি মুখে বাড়ি ফিরে যান।

Related posts

Leave a Comment