জার্মানীতে করোনা নিয়ন্ত্রণে থাকার দাবি, খুলছে দোকানপাট

২০ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : জার্মান রাজনীতিবিদরা করোনা ভাইরাস নিয়ন্ত্রণে থাকার দাবি করেছেন। এ প্রেক্ষাপটে সোমবার দেশটির কিছু এলাকায় ছোটখাট দোকানপাট খুলে দেয়া হচ্ছে। গতমাসে শুরু হওয়া কঠোর নিয়ন্ত্রণ শিথিল করার অংশ হিসেবে এসব দোকান খুলে দেয়ার অনুমোদন দেয়া হয়েছে। গত সপ্তাহে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও রাজ্য প্রধানরা এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন। করোনা ভাইরাস মোকাবেলায় প্রশংসিত মার্কেল এখন ভঙ্গুর জার্মান অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার আশায় পদক্ষেপ নিচ্ছেন। দেশটিতে কোভিড-১৯ তীব্রভাবে আঘাত হানলেও তারা খুব দ্রুতই ঘুরে দাঁড়াতে পেরেছে। দেশটিতে রোববার পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩৯,৮৯৭ জন এবং মারা গেছে…

Read More

দেশে করোনায় মৃতের সংখ্যা ১শ’ ছাড়িয়েছে, নতুন আক্রান্ত ৪৯২ জন

২০ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনায় মৃতের সংখ্যা ১শ’ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ১০ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০১ জনে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৪৯২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৪৮ জনে। এ ছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি গেছেন আরো ১০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৫ জন। দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘন্টায় দেশের ১৯টি পরীক্ষাগারে ২…

Read More