০৩ এপ্রিল ,২০২০(বিবিনিউজ):জনসেবা থেমে নেই সাকিব আল হাসানের। তাঁর ফাউন্ডেশন এবার করোনা শনাক্তকরণ কিট দিচ্ছে। যুক্তরাষ্ট্রে স্বেচ্ছায় কোয়ারেন্টিনে আছেন সাকিব আল হাসান। কিন্তু থেমে নেই সাকিবের জনসেবা কার্যক্রম। ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’ নিয়ে গরিব, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। এরই মধ্যে ২ হাজার দুস্থ পরিবারকে সাহায্য করছে এই সংস্থা।এবার কনফিডেন্স গ্রুপের সঙ্গে এককাট্টা হলো সাকিবের ফাউন্ডেশন। দেশের বড় এই শিল্পগোষ্ঠীর সহায়তায় করোনা শনাক্তকরণ কিট দিতে যাচ্ছে তারা। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব। এটি করতে পেরে নিজের সন্তুষ্টির কথাই জানিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার, ‘আমি খুবই গর্বের সঙ্গে…
Read MoreDay: April 3, 2020
গুজব ঠেকাতে সতর্ক থাকুন: সেতু মন্ত্রী
০৩ এপ্রিল ২০২০(বিবিনিউজ):সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মতলববাজ গোষ্ঠী করোনাভাইরাস নিয়ে অপপ্রচার চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, গুজব ছড়ানোর মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার তৎপরতা চলছে। গুজব ঠেকাতে দলীয় নেতা-কর্মীদের সতর্ক পাহারায় থাকতে হবে। আজ শুক্রবার দুপুরে তাঁর সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় এমন নির্দেশনা দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রশাসন, সেনাবাহিনী, আমাদের নেতা কর্মী, জনপ্রতিনিধি ও দেশের বিভিন্ন শ্রেণির মানুষ সামর্থ্য অনুযায়ী সবাই এগিয়ে আসছেন। চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীরা তাদের ওপর দায়িত্ব যথাযথভাবে পালন…
Read Moreসাভারে অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
সাভার,৩ এপ্রিল ২০২০(বিবিনিউজ):সাভারে করোনা ভাইরাস রোধে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম সাবুর নিজস্ব অর্থায়নে প্রায় কয়েক’শ পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। বিতরণ করা ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,তেল,আলুসহ নিত্যাপ্রয়োজনীয় পণ্য। ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসময় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Read Moreকরোনা থেকে রক্ষা পেতে ৩১ দফা নির্দেশনা প্রধানমন্ত্রীর
৩ এপ্রিল ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার করোনাভাইরাসের কোন উপসর্গ দেখা দিলে জনগণকে ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন এবং কোন গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন। প্রাণঘাতি করোনাভাইরাস থেকে রক্ষা পেতে ৩১ দফা নির্দেশনা প্রদানকালে তিনি এ আহ্বান জানান। প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে অবশ্য পালনীয় হিসেবে ৩১ দফা নিদের্শনা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ সকল নির্দেশনার মধ্যে রয়েছে- এই ভাইরাস সম্পর্কে সচেতনতা কার্যক্রম অব্যাহত রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলা, করোনা উপসর্গ দেখা দিলে লুকিয়ে না রেখে চিকিৎসকের শরণাপন্ন হওয়া, হোম কোয়ারেন্টাইনে থাকা রোগীদের সঙ্গে মানবিক আচরণ,…
Read More