সাভারে সন্তানদের ফেলে যাওয়া বৃদ্ধা মায়ের দায়িত্ব নিলেন উপজেলা চেয়ারম্যান

সাভার প্রতিনিধি,২২ এপ্রিল ২০২০(বিবিনিউজ):সাভার উপজেলার তালবাগ এলাকায় কবরস্থানের গেটে নারায়নগঞ্জ থেকে নিয়ে আসা করোনা আক্রান্ত সন্দেহে এক বৃদ্ধ মা কে ফেলে গেলেন সন্তানরা। উপজেলা প্রশাসন তাকে উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করে।
গভীর রাতে সাভার উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান জানার পর উপজেলা চেয়ারম্যান মঞ্জুরল আলম রাজীবকে সাথে নিয়ে বৃদ্ধা মা কে উদ্ধার করে তার চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করেন।
এপ্রসঙ্গে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান বলেন, করোনা সন্দেহে গর্ভধারীনি মাকে সড়কে ফেলে পালিয়ে যেতে পারে , এটা ভাবাই যায় না। পৃথীবিতে এমন পাষন্ড সন্তানও আছে যারা নিজের মা কে রাস্তায় ফেলে যায় , আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই মাকে উদ্ধার করে তার চিকিৎসা করার জন্য ও নমুনা সংগ্রহ করার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়েছি। নমুনার রিপোর্ট আসলে বুঝা যাবে উনি করোনায় আক্রান্ত কিনা।
এ প্রসঙ্গে সাভার উপজেলা চেয়ারম্যান মন্জুরুল আলম রাজীব বলেন, এই বৃদ্ধা মা ঠিক মতো কথা বলতে পারে না। শুধু দু একটা কথা বলতে পারে , তিনি আরও জানায় যেহেতু উনার পরিবার পরিজন এখানে কেউ নেই , উনার চিকিৎসার ভার উপজেলা চেয়াম্যান হিসেবে আমি নিলাম, করোনায় আক্রান্ত হলেও উনার চিকিৎসা করাবো আর যদি করোনা আক্রান্ত না হন তাহলেও যতদিন চিকিৎসা চলবে ততদিন উনার চিকিৎসাসহ ভরণপোষনের দায়ীত্ব আমি নিলাম। পাশা পাশি এই মায়ের নারায়নগঞ্জের ঠিকানা সংগ্রহ করা হবে বলে তিনি জানান।
সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাজমুল হুদা মিঠু বলেন উদ্ধার হওয়া বৃদ্ধাকে সমাজসেবা অধিদপ্তরের মীরপুরের আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে ।

Related posts

Leave a Comment