
সাভার,২২ এপ্রিল ২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাসের মধ্যেও জীবনের ঝুকি নিয়ে সাভারে ইট ভাটাগুলোতে কাজ করছে শ্রমিকরা। মুখে মাস্ক ও হাতে হ্যান্ড গ্লাফস না পরেই মৃত্যর ঝূকি নিয়ে কাজ করছেন নারী ও পুরুষ শ্রমিকরা।
এলাকাবাসী জানায় সাভার,আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে প্রায় কয়েক’শ ইট ভাটা রয়েছে। এসব ইট ভাটায় কাজ করেন প্রায় কয়েক হাজার নারী ও পুরুষ শ্রমিকরা। ইট ভাটার মালিকরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতে ও দিনে ঝূকি নিয়ে কাজ করে নিচ্ছে শ্রমিকদের।
সরেজমিনে ইট ভাটাগুলোতে গিয়ে দেখা যায় শ্রমিকরা মুখে মাস্ক ও হাতে হ্যান্ড গ্লাফস না পরেই ইট তৈরি ও পোড়ানোর কাজ করছে। করোনা ভাইরাস কি শ্রমিকরা জানেন না তারা শুধু জানেন কাজ না করলে টাকা পাবেন না আর টাকা না পেলে তাদের সংসার চলবে না তাই ঝূকিপূর্ণ ভাবেই কাজ করছেন। এসব ইট ভাটায় শ্রমিকরা নিরাপদ দূরত্ব বজায় না রেখে গাদাগাদি করে কাজ করায় মৃত্যুর ঝূকি বাড়ছে। অনেক শ্রমিকরা নানা অসুখে ভুগছেন আর অল্প বয়সে অনেকেই আবার মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। তাই সচেতন না হলেও ইট ভাটা গুলোতে করোনা ভাইরাস ছড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
এবিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পারভেজুর রহমান জুমন বলেন আমরা অভিযোগ পেয়েছি যে ইট ভাটাগুলোতে শ্রমিকরা করোনা ভাইরাসের ঝূর্কি নিয়ে কাজ করছে শ্রমিকরা সরেজমিনে ইট ভাটাগুলো পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।
