সাভারে জমি সংক্রান্ত বিরোধে ভাঙচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা ,নারীসহ আহত ৫

সাভার, ৬ এপ্রিল, ২০২০(বিবিনিউজ):সাভারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়ি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা। হামলা ও ভাঙচুরে বাধা দেওয়ায় সন্ত্রাসীরা এসময় নারী ও শিশুসহ পাঁচজনকে পিটিয়ে গুরুতর আহত করেছে।
সোমবার ভোর রাতে সাভারের বলিয়ারপুর এলাকায় এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় দীর্ঘদিন ধরে স্থানীয় আব্দুর রশিদ,শহিদুল্লাহর সাথে ৬০ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিলো বলিয়ারপুর এলাকার সন্ত্রাসী ইউনুছ মিয়ার সাথে। পরে আজ ভোর রাতে সন্ত্রাসী ইউনুছ,আলম,ইয়াকুবসহ একদল সন্ত্রাসী ওই জমিতে হামলা চালিয়ে ভেকু দিয়ে জমির দেওয়াল,গেটসহ বাড়ি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট করে শিশু ও নারীসহ পাঁচজনকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়।
জমির মালিক আব্দুর রশিদ ও শহিদুল্লাহ জানান সন্ত্রাসীরা তাদের কাছে দশ লক্ষ টাকা চাঁদাও দাবি করেছে দাবিকৃত চাঁদা না দিলে তাদেরকে হত্যা করে গুম করা হলেও হুমকিদেন তারা।
তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থাপনা নেওয়া হবে বলে জানিয়েছেন সাভার মডেল থানা পুলিশ।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related posts

Leave a Comment