ভারতে ট্রাক-বাস সংঘর্ষে হতাহত ১৬

নয়াদিল্লী, ১২ অক্টোবর : ভারতের পূর্বাঞ্চলীয় উড়িষ্যা রাজ্যে বুধবার এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। পুলিশ একথা জানায়। খবর সিনহুয়ার।
এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘রাজ্যের বালেশ্বর জেলায় তালনগরের কাছে আজ সকালে দু’টি যাত্রীবাহী বাসের সাথে একটি দ্রুতগামী ট্রাকের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।’
তিনি জানান, এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী নিহত হয়। আহতদের বালেশ্বর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক।

ওই কর্মকর্তা বলেন, দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে।

তিনি জানান, বাস দু’টি উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় যাচ্ছিল। ট্রাক চালক তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।
তিনি আরো জানান, বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দেয়া হয়েছে।

 
দিয়া ইসলাম / বিবি নিউজ / ১০১

Related posts

Leave a Comment