রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, সীমিত সম্পদ দিয়ে সরকার রেল যাত্রীদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছে। আজ কমলাপুর রেলস্টেশনে ঈদ যাত্রার পরিস্থিতি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। রেলপথ মন্ত্রী বলেন, বছরের অন্য সময়ের তুলনায় ঈদে যাত্রীর চাপ অনেক বেড়ে যায়। তারপরও আমাদের সীমিত সম্পদ দিয়ে আমরা সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছি। রেলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। মুজিবুল হক বলেন, বিকাল ৩টা পর্যন্ত ৩২টি ট্রেন কমলাপুর ছেড়ে গেছে। আগামী দিনেও সময়মত ট্রেন ছাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন রেল মন্ত্রণালয়ের সচিব…
Read MoreDay: August 18, 2018
সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ নির্দেশনা
স্বল্পসময়ে সড়ক দুর্ঘটনা রোধ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সংশ্লিষ্ট বিভিন্ন কর্ত্তৃপক্ষকে কিছু বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, চলমান অবস্থায় গাড়ির দরজা বন্ধ রাখতে হবে। স্টপেজ ছাড়া যেখানে সেখানে গাড়ি থামানো যাবে না। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘গভর্নেন্স ইনোভেশন ইউনিট’ এর এক সভায় ‘ঢাকা শহরে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন’ শীর্ষক আলোচনার পর এসব সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মোঃ নজিবুর রহমান। সভায় অটো সিগন্যাল এবং রিমোট কন্ট্রোলড অটোমেটিক বৈদ্যুতিক সিগনালিং পদ্ধতি চালু করারও সিদ্ধান্ত হয়। সভায় আরো সিদ্ধান্ত হয়, গণপরিবহনে (বিশেষ করে বাস) দৃশ্যমান দু’টি…
Read Moreআয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ
আয়ারল্যান্ড ‘এ’ দলকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। শুক্রবার ডাবলিনে বৃষ্টি বিঘ্নিত সিরিজ নির্ধারণী এ ম্যাচটি ছিল ১৮ ওভারের। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮৩ রান সংগ্রহ করে আইরিশরা। পরে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ফলে ৬ উইকেটে জয় পায় বাংলাদেশ ‘এ’ দল। ওপেনার মিঠুন ও সৌম্য সরকারের ১১৭ রানের জুটিতে ভর করে সহজ জয় ঘরে তুলে নেয় বাংলাদেশ। সৌম্য ৩০ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪৭ রানের ইনিংস খেলেন। আর…
Read Moreবঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে রেকর্ড
বঙ্গবন্ধু সেতুতে গত বছরের তুলনায় এবার ঈদুল আযহাকে কেন্দ্র করে ২৪ ঘণ্টায় টোল আদায় বেশি হয়েছে। শুক্রবার সকাল ৬টা হতে শনিবার সকাল ৬টা পর্যন্ত সেতুর দুপাড়ে টোল আদায় হয়েছে ২ কোটি ৫৮ লাখ টাকার উপরে। গত বছর টোল আদায় হয়েছিল ২ কোটি ২৬ লাখ টাকা। জানা যায়, বঙ্গবন্ধু সেতু টোল আদায়ে কোন ঠিকাদারী প্রতিষ্ঠান ছাড়াই বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) নিজস্ব পরিচালনায় সেতুতে টোল আদায় করছে। এর আগে গত ১৪ জুলাই রাত ১২টার দিকে কমিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) এর কাছ থেকে সেতুর টোল আদায় বুঝে নেয় বিবিএ। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা…
Read Moreখাগড়াছড়িতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত ৬
খাগড়াছড়ি শহরের অদূরে স্বনির্ভর এলাকায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ছয়জন নিহত হয়েছেন। এছাড়াও গুলিবিদ্ধ হয়েছেন আরো তিনজন। আজ শনিবার সকাল সাড়ে আটটা থেকে পোনে নয়টার মধ্যে এ ঘটনা ঘটে। জানা গেছে, সকালে গ্রামবাসীদের নিয়ে একটি সমাবেশ ও বিক্ষোভ করার কথা ছিলো ইউপিডিএফের। তার আগেই এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আকস্মিকভাবে অস্ত্রধারী দুর্বৃত্তরা ব্রাশফায়ার করলে ঘটনাস্থলেই ছয়জন নিহত ও তিনজন আহত হন। নিহতদের মধ্যে অধিকাংশই ইউপিডিএফ সমর্থক নেতা ও কর্মী। তবে সকলের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ হতাহতদের উদ্বার করে খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে এসেছে। এসময় স্বনির্ভর বাজারে অবস্থিত পুলিশ বক্সেও…
Read More