১ জুন ২০২১ (বিবিনিউজ ): সাভার ও ঢাকার ধামরাই থেকে এক গৃহবধুসহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের সালেহপুর ও ধামরাইর ইসলামপুর থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ বলছে,গভীর রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের সালেহপুর এলাকায় অজ্ঞাত পয়ত্রিশ বছর বয়সী এক ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার হাইওয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে বিষয়টি জানাতে পারেনি পুলিশ।
অন্যদিকে ঢাকার ধামরাইর ইসলামপুর থেকে শরিফা বেগম নামের (৩৫) এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় পুলিশ নিহত গৃহবধুর স্বামী রফিজুলকে আটক করেছে। নিহত গৃহবধুর পরিবারের সদস্যদের অভিযোগ পারিবারিক কলহের জের ধরে তার স্বামী শরিফা বেগমকে পিটিয়ে হত্যা করে থাকতে পারে কারণ তার শরীরে আঘাতের চিহৃ রয়েছে।
পৃথক ঘটনায় ২ জনের লাশ উদ্ধার
