দিনাজপুরে ৪ হাত ও ৪ পা নিয়ে শিশুর জন্ম

৪ জুন ২০২১(বিবিনিউজ):শিশুটির চারটি হাত ও চারটি পা। জন্মের পর স্বাভাবিকভাবেই কান্নাকাটি করেছে। মায়ের দুধও পান করেছে। এ ঘটনা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার। আজ শুক্রবার ভোর রাতে উপজেলার বীরগঞ্জ ক্লিনিক নামের একটি বেসরকারি হাসপাতালে শিশুটির জন্ম হয়। ছেলেশিশুটির বাবার নাম গোলাম রব্বানী। তিনি কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা। তিনি দিনমজুরির কাজ করেন। শিশুসহ প্রসূতিকে ওই ক্লিনিক থেকে নিজ গ্রামে নেওয়া হয়েছে। এ দম্পতির ছয় বছরের একটি মেয়ে রয়েছে। নবজাতকটিকে দেখতে এলাকার লোকজন গোলাম রব্বানীর বাড়িতে ভিড় করছেন। গোলাম রব্বানী বলেন, বৃহস্পতিবার রাতে খাওয়াদাওয়ার পর তাঁর স্ত্রীর প্রসব বেদনা ওঠে।…

Read More

সেন্ট মার্টিন দ্বীপের করোনায় আক্রান্ত হননি কেউ

৪ জুন ২০২১(বিবিনিউজ): কক্সবাজার পৌরসভায় করোনার সংক্রমণ বেড়েই চলেছে। গত ৩১ মে পর্যন্ত ৩ হাজার ২৪৫ জন করোনা রোগী নিয়ে জেলার শীর্ষে এই পৌরসভা। দ্বিতীয় অবস্থান উখিয়ার। এখানে আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৫০ জন এবং তৃতীয় অবস্থানে থাকা টেকনাফে করোনা রোগী ৯২৫ জন। তবে বঙ্গোপসাগরের মধ্যে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপের কেউ এখনো করোনায় আক্রান্ত হননি। সেখানকার মানুষের জীবনযাপনও স্বাভাবিক। টেকনাফ উপজেলার এই দ্বীপের লোকসংখ্যা প্রায় ১০ হাজার। খোলামেলা পরিবেশ ও বাইরের লোকজনের দ্বীপে যাতায়াত বন্ধ থাকায় এমন পরিস্থিতি বলে দাবি করেন সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাসুদুর রহমান। কক্সবাজার পৌরসভার…

Read More

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন হবিগঞ্জে

৪ জুন ২০২১(বিবিনিউজ): জেলা পর্যায়ে শুক্রবার হবিগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুননেছা বালক-বালিকা অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন হয়েছে। আজ সকালে হবিগঞ্জ জালাল ষ্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে খেলার উদ্বোধন করেন হবিগঞ্জ- আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহির। জেলা প্রশাসক ইশরাত জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা,জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিন্টু চৌধুরী,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বিজেন ব্যানার্জি,প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ…

Read More

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫০জন গ্রেফতার

৪ জুন ২০২১(বিবিনিউজ): রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫০জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।এতে বলা হয়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৬হাজার ১৪০ পিস ইয়াবা, ১৫২ গ্রাম হেরোইন, ১ কেজি ৩৫ গ্রাম গাঁজা ও ৬ কেজি শিশা উদ্ধার করা হয়।এতে আরও বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার ও…

Read More

ভ্যাকসিন উৎপাদনে ট্রিপস চুক্তির বাধ্যবাধকতাসমূহ প্রত্যাহারের আহ্বান

৪ জুন ২০২১(বিবিনিউজ):বাংলাদেশ কোভিড নির্মূলে টিকা, ওষুধ ও অন্যান্য চিকিৎসা সামগ্রীর উৎপাদনের ক্ষেত্রে বিশ্ব বাণিজ্য সংস্থার ট্রিপস চুক্তির বাধ্যবাধকতাসমূহ সাময়িকভাবে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।সদ্য সমাপ্ত বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ৭৪-তম অধিবেশনে বাংলাদেশ এ আহ্বান জানায়।আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।সম্মেলনে উৎপাদনে সক্ষম উন্নয়নশীল দেশগুলোতে কোভিড ভ্যাকসিন ও অন্যান্য চিকিৎসা সামগ্রীর উৎপাদন বৃদ্ধি করে তা দ্রুত অন্যান্য উন্নয়নশীল দেশে বিনা মূল্যে সরবরাহের জন্য বাংলাদেশের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়।এর পাশাপাশি বাংলাদেশ প্রতিনিধিদল কোভিড-১৯ ও এর আর্থ-সামাজিক প্রভাব মোকাবেলায় যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন ও ভ্যাকসিন প্রদান সংক্রান্ত কার্যক্রম এবং প্রণোদনা প্যাকেজসহ প্রধানমন্ত্রী…

Read More

সাভারে পৃথক ঘটনায় শিশুসহ ৩জনের লাশ উদ্ধার

৪ জুন ২০২১(বিবিনিউজ): পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়া থেকে এক শিশুসহ তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রাতে তাদের লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে,রাতে সাভারের বিরুলিয়ার আক্রান এলাকার নিজ ভাড়া বাড়ি থেকে হাবিবা খাতুন নামের এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এঘটনায় পুলিশ নিহত নারী পোশাক শ্রমিকের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।অপরদিকে ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজারের সালেহপুর এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ। পুলিশ বলছে,নিহত ওই যুবক সড়ক দুর্ঘটনায় মারা গেছে।অন্যদিকে আশুলিয়ার বেরণ এলাকায় একটি বাড়িতে পরিত্যক্ত সেফটি ট্যাঙ্কে পড়ে মাসুম…

Read More

অনলাইনে পরীক্ষা নেবার সিদ্ধান্ত নিয়েছে জাবি প্রশাসন

৪ জুন ২০২১(বিবিনিউজ): করোনা পরিস্থিতি বিবেচনা করে অনলাইনে বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। গতকাল অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সদস্য অধ্যাপক রাশেদা আখতার আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।গত ২৭ মে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের বৈঠকে অনলাইনে পরীক্ষা নেওয়া বিষয়ে সুপারিশকৃত প্রস্তাবটি সিন্ডিকেট সভায় অনুমোদন দেওয়া হয়েছে। কার্যবিবরণী বের হলে বিভাগগুলো এই অধ্যাদেশ অনুযায়ী পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করবে।সিন্ডিকেট সদস্য অধ্যাপক রাশেদা আখতার বলেন, ‘একাডেমিক কাউন্সিলের প্রস্তাবটি সিন্ডিকেট অনুমোদন করেছে। পরীক্ষার আগে কিছু প্রস্তুতির ব্যাপার রয়েছে। আগামী তিন সপ্তাহের মধ্যে আমাদের পরীক্ষা শুরু…

Read More