রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫০জন গ্রেফতার


৪ জুন ২০২১(বিবিনিউজ): রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫০জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।
এতে বলা হয়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৬হাজার ১৪০ পিস ইয়াবা, ১৫২ গ্রাম হেরোইন, ১ কেজি ৩৫ গ্রাম গাঁজা ও ৬ কেজি শিশা উদ্ধার করা হয়।
এতে আরও বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।

Related posts

Leave a Comment