১৭ জুন ২০২১(বিবিনিউজ ): মুজিববর্ষে সরকারের উপহার হিসেবে দ্বিতীয় পর্যায়ে আরও ৫৩ হাজারেরও বেশি ভূমিহীন, গৃহহীন পরিবার ঘর ও জমি পাচ্ছে। আগামী ২০ জুন (রবিবার) এসব পরিবার বিনামূল্যে দুই শতক জমিসহ সেমি পাকাঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৭ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বিষয়ক এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস জানান, আগামী রবিবার (২০ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে দ্বিতীয় পর্যায়ে এসব পরিবারকে মুজিববর্ষের উপহার হিসেবে বিনামূল্যে দুই শতক জমিসহ সেমি পাকা ঘর দেওয়ার কার্যক্রমের উদ্বোধন করবেন। এ ব্যাপারে ড. আহমদ কায়কাউস বলেন, জাতির পিতা…
Read MoreDay: June 17, 2021
ডিজিটাল ক্লাসের জন্য টেলিভিশন চ্যানেল চালুর পরিকল্পনা:শিক্ষামন্ত্রী
১৭ জুন ২০২১(বিবিনিউজ ): শিক্ষামন্ত্রী দীপু মনি সারা বছর শিক্ষার্থীদের ডিজিটালি ক্লাস নিতে একটি সুনির্দিষ্ট ‘টেলিভিশন চ্যানেল’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেন, সারা বছরই যাতে শিক্ষার্থীরা ডিজিটাল ক্লাসে অংশগ্রহণ করতে পারে, তার জন্য একটি ডেডিকেটেড চ্যানেল চালুর বিষয়টি বিবেচনাধীন রয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকারের প্রশ্নের উত্তরে মন্ত্রী একথা জানান। ক্লাস নিতে ‘টেলিভিশন চ্যানেল’ এই বিষয়টি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে সব বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে পরীক্ষাও নেওয়া হচ্ছে। টিকা দেওয়ার…
Read Moreবেতন বাড়ছে ক্রিকেটারদের
১৭ জুন ২০২১(বিবিনিউজ ): নতুন কেন্দ্রীয় চুক্তিতে জাতীয় দলের ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। করোনাকালে যেখানে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর ক্রিকেটারদের বেতন কমেছে, সেখানে বাংলাদেশি ক্রিকেটারদের বেতন বাড়ছে। বিষয়টি আজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘এই পরিস্থিতিতে অন্য বোর্ডের খেলোয়াড় বলেন, কর্মকর্তা বলেন, সবার বেতন কমছে। সেখানে আমি মাননীয় বোর্ড সভাপতিকে (নাজমুল হাসান) অনুরোধ করেছি বেতনটা ১০-২০ শতাংশ বাড়ানোর জন্য।’ এ বছরের কেন্দ্রীয় চুক্তি থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে। কিন্তু কেন্দ্রীয় চুক্তির বিষয়টি অনেক দিন ধরেই…
Read Moreগত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৬৩
১৭ জুন ২০২১(বিবিনিউজ ): দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৮৪০ জনের। আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছিল ৩ হাজার ৯৫৬ জনের। ওই সময় করোনায় মৃত্যু হয়েছিল ৬০ জনের। সেই হিসাবে ওই দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) নতুন শনাক্ত রোগী কমলেও করোনায় মৃত্যু বেড়েছে। এখন পর্যন্ত দেশে করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৮ লাখ ৪১…
Read Moreধামরাইয়ে অবৈধ ভাবে গ্যাস বিক্রি
১৭ জুন ২০২১(বিবিনিউজ ):ধামরাই মহাসড়কের দু-পাশে অবস্থিত পাল- সিএনজি, আকাশ- সিএনজি ও গ্লোরিয়াস- সিএনজি সহ বেশ কয়েকটি সিএনজি পাম্প থেকে অবৈধ ভাবে প্রতিনিয়ত কাভার্ড-ভ্যানে গ্যাস বিক্রি হচেছ । আর ওই সব কাভার্ড ভ্যানে অবৈধ ভাবে নেওয়া গ্যাস দিয়ে চালানো হচেছ মিল-কারখানা । এজন্য প্রতিনিয়তই ধামরাইযে গ্যাসের সংকট হচেছ এবং ঘটেছে দূর্ঘটনা । এব্যাপারে তিতাস গ্যাস কর্মকর্তাদের সাথে কথা বললে তারা জানান এ বিষয়ে দ্রুতই অভিযান চালানো হবে । এর আগে ও অবৈধ ভাবে গ্যাস বিক্রির দায়ে একটি সিএনজি পাম্প থেকে কয়েক জনকে আটক করেছিল পুলিশ ।
Read Moreবিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ১ লাখ মার্কিন ডলার পাচ্ছে বাংলাদেশ
১৭ জুন ২০২১ (বিবিনিউজ) : আগামীকাল সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড।ফাইনালের বিজয়ী দল পাবে ১৬ লাখ মার্কিন ডলার। আর রানার্সআপ দল পাবে ৮ লাখ মার্কিন ডলার। তবে পয়েন্ট তালিকার নিচে থাকলেও প্রাইজমানি ১ লাখ ডলার পাবে বাংলাদেশ।ফাইনাল ম্যাচ ড্র বা টাই হলে প্রাইজমানি দুই দলের মধ্যে ভাগ করে দেয়া হবে। প্রাইজমানির পাশাপাশি পুরস্কার হিসাবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বিশেষ দন্ডও দেয়া হবে। পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবার আগ পর্যন্ত ঐ বিশেষ দন্ড নিজেদের কাছে রাখতে পারবে চ্যাম্পিয়ন দল।আর যদি শিরোপা ভাগাভাগি হয়, তবে সমানসংখ্যক দিন…
Read Moreজাতিসংঘের স্পষ্ট রোডম্যাপের প্রয়োজন রোহিঙ্গাদের ফেরত পাঠাতে
১৭ জুন ২০২১(বিবিনিউজ ):পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, মানবিক বিবেচনায় বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে তবে তাদের প্রত্যাবর্তন বিষয়ে জাতিসংঘের স্পষ্ট একটি রোডম্যাপ তৈরি প্রয়োজন।তিনি বলেন, এর মাধ্যমেই এই সঙ্কটের সমাধানে মিয়ানমারে তাদের নিরাপদ ও স্থায়ী ভাবে প্রত্যাবর্তন সম্ভব হবে। কিন্তু গত চার এটা বছরে সম্ভব হয়নি। বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু লাউঞ্জে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস. বার্গনার এর সাথে দ্বিপক্ষীয় বৈঠককালে তিনি গতকাল এসব কথা বলেন।তিনি বলেন, কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দীর্ঘসময় ধরে অবস্থানের নেতিবাচক দিক বিশেষ করে ঐ এলাকায় বসবাসরত মূল জনগোষ্ঠীর উপর এর বিরূপ…
Read Moreসাভারে ট্রাক চাপায় নারীর মৃত্যু
১৭ জুন ২০২১(বিবিনিউজ ):সাভারে মোটরসাইকেলের পিছন থেকে পড়ে গিয়ে কার্ভাড ভ্যানের চাপায় এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে সাভারের থানা স্ট্যান্ডে এলাকায় এই দুর্ঘটনায় ঘটে। নিহত নারী নাম হুমাইরা রহমান (২৫)। তিনি সাভার ফুলবাড়িয়া এলাকার মিজানুর রহমানের স্ত্রী। এ ঘটনায় আটক করা হয়েছে কার্ভাড ভ্যানের চালক আমির হোসেনকে। আটক আসামী মাগুড়া জেলার সদর থানার দোলুহারা গ্রামের মো. আব্দুল গণির ছেলে। এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…
Read More২০২২ সালে ঢাকায় পাতালরেলের কাজ শুরু
১৭ জুন ২০২১(বিবিনিউজ ):২০২২ সালের মার্চে ঢাকায় পাতাল মেট্রোরেলের নির্মাণকাজ শুরু হবে। সবার আগে বানানো হবে ডিপো। তারপর পর্যায়ক্রমে পাতাল রেলপথ, স্টেশনসহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণের কাজ শুরু হবে। ২০২৬ সালে পাতালরেলে যাত্রী পরিবহন শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার এক অনলাইন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক। ডিএমটিসিএলের এমডি বলেন, ১২টি প্যাকেজের আওতায় এমআরটি-১ প্রকল্পের মাধ্যমে ঢাকায় প্রথম পাতাল রেলপথের নির্মাণকাজ করা হবে। প্রথম প্যাকেজে ডিপোর ভূমি উন্নয়ন ও আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ করা হবে। এ জন্য দরপত্র আহ্বান…
Read Moreপৃথক ঘটনায় সাভারে ৪জনের লাশ উদ্ধার
১৭ জুন ২০২১(বিবিনিউজ ): পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়া থেকে চার জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়,সকালে সাভারের কোর্টবাড়ি এলাকায় একটি বাড়ি থেকে এক নারীর ঝুলন্ত উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। অন্যদিকে আশুলিয়ার নবীনগর এলাকা থেকে অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহীর লাশ উদ্ধার করে পুলিশ। অপরদিকে আশুলিয়ার শিমুলতলা এলাকায় দেওয়াল চাপা পড়ে এক নারী শ্রমিকের মৃত্যু হলে পুলিশ তার লাশ উদ্ধার করে। এছাড়া আশুলিয়ার মড়াগাং এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। চার জনের মধ্যে দুই জন সড়ক দুর্ঘটনা একজন দেওয়াল চাপা ও অপরজন আত্মহত্যা করেছে বলে জানিয়েছে…
Read More