১৭ জুন ২০২১(বিবিনিউজ ):ধামরাই মহাসড়কের দু-পাশে অবস্থিত পাল- সিএনজি, আকাশ- সিএনজি ও গ্লোরিয়াস- সিএনজি সহ বেশ কয়েকটি সিএনজি পাম্প থেকে অবৈধ ভাবে প্রতিনিয়ত কাভার্ড-ভ্যানে গ্যাস বিক্রি হচেছ । আর ওই সব কাভার্ড ভ্যানে অবৈধ ভাবে নেওয়া গ্যাস দিয়ে চালানো হচেছ মিল-কারখানা ।
এজন্য প্রতিনিয়তই ধামরাইযে গ্যাসের সংকট হচেছ এবং ঘটেছে দূর্ঘটনা । এব্যাপারে তিতাস গ্যাস কর্মকর্তাদের সাথে কথা বললে তারা জানান এ বিষয়ে দ্রুতই অভিযান চালানো হবে । এর আগে ও অবৈধ ভাবে গ্যাস বিক্রির দায়ে একটি সিএনজি পাম্প থেকে কয়েক জনকে আটক করেছিল পুলিশ ।
