বঙ্গবন্ধুর জেল জীবনের উপর বইয়ের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলখানার জীবনের উপর একটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন। তিনি আজ সোমবার সকালে তাঁর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শুরুর প্রাক্কালে ‘৩০৫৩ দিন’ শীর্ষক এই বইয়ের মোড়ক উন্মোচন করেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রধানমন্ত্রীর হাতে বইটি তুলে দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদফতরের ব্যবস্থাপনা এবং জননিরাপত্তা বিভাগের তদারকিতে বইটি প্রকাশিত হয়েছে। বইটিতে বঙ্গবন্ধুর কারাজীবনের অনেক দুর্লভ ছবি ও তথ্য রয়েছে। কারা-অধিদফতর গবেষণা ও অনুসন্ধানের মাধ্যমে এসব দুর্লভ ও মূল্যবান ছবি ও তথ্য সংগ্রহ করেছে। এর আগে গত বছর বাংলা একাডেমি ‘কারাগারের রোজনামচা’…

Read More

বরিশালে তিন প্রার্থীর ভোট বর্জন

অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বরিশাল সিটি করপোশন নির্বাচনে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী। সোমবার দুপুরে তারা রিটার্নিং কর্তকর্তা মো. মুজিবুর রহমানের কার্যালয়ে গিয়ে ভোট বর্জনের ঘোষণা দেন। এর আগে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মজিবুর রহমান সরোয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ওবায়দুর রহমান মাহবুব ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আবুল কালাম আজাদ রিটার্নিং কর্তকর্তার কার্যালয়ে যান। জাল ভোট, জোর করে সিল মারা, এজেন্টদের বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগ এনে তারা নির্বাচন স্থগিতের জন্য লিখিত আবেদন করেন। রিটার্নিং কর্তকর্তা নির্বাচন স্থগিত করতে…

Read More

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে তামিম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজটা দুর্দান্ত খেলেছেন তামিম। দুই সেঞ্চুরি ও এক হাফসেঞ্চুরিতে সফরটা যেন রাঙিয়ে রাখলেন তিনি। তার এই অবদানের ফল হিসেবেই বাংলাদেশ ৯ বছরের মধ্যে প্রথম বিদেশের মাটিতে ওয়ানেডে সিরিজ জিতেছে। এমন সাফল্যের স্বীকৃতি এবার র‌্যাঙ্কিংয়েও পেলেন দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে ক্যারিয়ার সেরা ১৩তম স্থানে এখন তামিম। সিরিজ শুরুর আগে ব্যাটসম্যানদের মধ্যে র‌্যাঙ্কিংয়ে ১৭ নম্বরে ছিলেন তামিম। আর সিরিজ শেষে উন্নতি হলো চার ধাপ। তামিমের এর আগের ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং ছিল ১৫তম। এই মারকুটে ওপেনার সিরিজ শেষ করেছেন ৭৩৭ পয়েন্ট নিয়ে, এটাও তাঁর…

Read More

বাসচাপায় শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের বাধা

রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে বিমানবন্দর সড়ক অবরোধ কর্মসূচিতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। সোমবার সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা কলেজের সামনের রাস্তায় মানববন্ধনে দাঁড়াতে গেলে পুলিশের বাধায় শুরুতে তাদের কর্মসূচি পণ্ড হয়ে যায়। জানা গেছে, সেখান থেকে সরে এসে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে রাস্তা অরবোধ করতে গেলে সেখানেও শিক্ষার্থীদের সরিয়ে দেয় পুলিশ। এ সময় উত্তরাগামী বাস থামিয়ে বেশকিছু শিক্ষার্থীকে পুলিশ সদস্যরা জোর করে বাসে তুলে দেয় বলে অভিযোগ করেছে তারা। এরপর সকাল সাড়ে ১০টার দিকে শহীদ রমিজ উদ্দিন কলেজের সামনে ফের জড়ো হয়ে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে…

Read More

ঢাকার ধামরাইয়ে মাকে গলা কেটে হত্যা

ঢাকার ধামরাইয়ে ঘুমন্ত অবস্থায় মাকে গলা কেটে হত্যা করেছে ছেলে। এঘটনায় বাবা ও আরেক ভাই গুরুতর আহত হয়েছে। সোমবার ভোর রাতে ধামরাইর রোয়াইল ইউনিয়নের খড়ারচড় এলাকায় এঘটনা ঘটে। পুলিশ জানায় ভোর রাতে ঘুমন্ত অবস্থায় মা জামিনা খাতুনকে (৫৫) গলা কেটে হত্যা করে মানুষিক ভারসম্যহীন ছেলে রায়হান এসময় তার বাবা আব্দুল বাছের ও বড় ভাই মাহমুদুল ইসলাম রতন তার মাকে বাচাতে আসলে তাদেরকেও কুপিয়ে আহত করে সে। পরে সকালে খবর পেয়ে নিহততের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে স্থানীয়রা আহত বাবা ও আরেক ছেলেকে…

Read More