জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ১৭ জুলাই পর্যন্ত জামিন দিয়েছে আদালত। একই সঙ্গে মামলাটির যুক্তি উপস্থাপনের জন্য ওই দিন ধার্য করে আদালত। আজ মঙ্গলবার রাজধানীর বক্শিবাজারে অবস্থিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ আদেশ দেন। আজ মামলাটির যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল। তবে কারাগার থেকে খালেদা জিয়াকে হাজির না করে কাস্টডিতে পাঠান কারা কর্তৃপক্ষ। কাস্টডিতে লেখা হয়, ‘খালেদা আজ শারীরিকভাবে অসুস্থ। তাই তাকে আদালতে হাজির করা হয়নি। অপরদিকে খালেদা জিয়ার জামিনের মেয়াদ শেষ হওয়ায় আইনজীবীরা তার জামিন বাড়ানোর আবেদন করেন। ২০১০…
Read MoreDay: July 10, 2018
কাওরান বাজারে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
রাজধানীর কাওরান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তারা বিক্ষোভ করেন। এ সময় রাস্তায় যান চলচাল বন্ধ হয়ে যায়। পরে তেজগাঁও বিভাগ পুলিশের হস্তক্ষেপে তারা রাস্তা থেকে সরে যান। পূর্ব তেজতুরী বাজারের গোল্ডস্টার ডিজাইন লিমিটেড নামের প্রতিষ্ঠানটির কর্মীরা বলেন, বকেয়া ঈদ বোনাস ও বকেয়া বেতন না দিয়ে প্রতিষ্ঠানটি আকস্মিকভাবে বন্ধ করা হয়েছে। সব কর্মীরা বেকার হয়ে পড়েছেন। বেশ কয়েকবার তারিখ দিয়েও বেতন-বোনাস দেয়া হয়নি। তাই বাধ্য হয়ে আজ বিক্ষোভ করতে রাস্তায় নেমেছি। সব বকেয়া পাওনা একদিনেই দিতে হবে। তেজগাঁও…
Read Moreফ্লিম ইন্ডাস্ট্রিকে নতুন নায়ক উপহার দেবেন শাকিব
বাংলা ফ্লিম ইন্ডাস্ট্রির কিং শাকিব খান। দুই বাংলায় তার বহুল জনপ্রিয়তা। অভিনয়ের পাশাপাশি শাকিব প্রযোজনার সঙ্গেও যুক্ত। দুই বছর আগে শাকিব তার ‘বসগিরি’ ছবিতে বুবলিকে নায়িকা হিসেবে উপহার দেন। সেই বুবলি আজ দারুণ জনপ্রিয়। শাকিব-বুবলি জুটির ‘বসগিরি’, ‘অহংকার’, ‘শুটার’, ‘রংবাজ’, ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবিগুলো দর্শক গ্রহণও করেছে। মুক্তির অপেক্ষায় আছে কয়েকটি ছবি। এবার শাকিব খান ইন্ডাস্ট্রিকে নতুন দুই নায়ক উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শাহীন সুমনের রোমান্টিক থ্রিলার ছবিতে শাকিবের পাশাপাশি সুযোগ দেওয়া হবে তাদের। শাকিব বলেন, সেপ্টেম্বর থেকে নাম ঠিক না হওয়া ছবিটির শুটিং শুরু। তার আগে গ্রুমিংয়ের মাধ্যমে…
Read Moreফাইনালে ওঠার লড়াইয়ে আজ মুখোমুখি বেলজিয়াম-ফ্রান্স
বিশ্বকাপে বরাবরই ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, স্পেনকে ফেভারিট দল মনে করা হয়। কিন্তু এবারের আসরে সময় যত গড়িয়েছে ধীরে ধীরে ছিটকে গেছে টুর্নামেন্টের ‘ফেভারিট তকমা’ নিয়ে খেলতে আসা দলগুলো। সবাইকে চমকে দিয়ে আন্তর্জাতিক ফুটবলের বড় মঞ্চে জায়গা করে নিয়েছে বেলিজয়াম ও ফ্রান্স। ৩২ বছর পর আজ আবার সেমিফাইনাল খেলতে নামছে বেলজিয়াম। ’৮৬ বিশ্বকাপে বেলজিয়ামের প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা। আর এবার তাদের প্রতিপক্ষ ফ্রান্স। বাল্টিক সাগরের পাশে সেন্ট পিটার্সবার্গে ফাইনালে ওঠার লড়াইয়ে অবতীর্ণ হবে ইউরোপের দুই প্রতিনিধি। যখন তখন বৃষ্টি হচ্ছে সেন্ট পিটার্সবার্গে। ঠাণ্ডা বাতাস বইলেও দুই দেশের সমর্থকদের উত্তাপ বাল্টিক সাগরের ঢেউয়ে…
Read Moreজাপানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৬
জাপানে বন্যায় ধ্বংসযজ্ঞ ক্রমেই বাড়ছে। গত কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টিপাতের ফলে বন্যা এবং ভূমিধ্বসের সৃষ্টি হয়েছে। এতে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১২৬ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১৩ জন মারা গেছে হৃদরোগে আক্রান্ত হয়ে। গতকাল থেকে উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। তবে বৃষ্টিপাতের সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাপানের কর্মকর্তারা জানান, হিরোশিমা, সাগা, ফুকুওকা, ইয়ামাগুচি, ওকায়েমা, হিয়োগো, কিয়োতো, এহিম, কোচি, শিগা এবং গিফু এলাকায় প্রচুর বৃষ্টিপাতে বন্যা দেখা দেয়। কোনো এলাকায় ভূমিধ্বসের সৃষ্টি হয়। বন্যায় ও ভূমিধ্বসে এখনো অনেক নিখোঁজ রয়েছে বলে জরুরি বিভাগের কর্মকর্তারা…
Read Moreদেড় মাস পর আজ ফিরছেন মুস্তাফিজ
আইপিএল খেলতে গিয়ে গত মে মাসে পায়ের আঙুলে চোট পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। যার কারণে আফগানিস্তান সিরিজ খেলতে পারেননি তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজেও খেলা হচ্ছে না বাঁহাতি এই পেসারের। ইনজুরি কাটিয়ে দেড় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচ খেলতে নামছেন মুস্তাফিজ। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে তৃতীয় ও শেষ চার দিনের ম্যাচে আজ বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলবেন ২২ বছর বয়সী এই পেসার। আগের দুটি ম্যাচ ড্র হওয়ায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হতে চলা আজকের ম্যাচটি তাই সিরিজ নির্ধারক। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গতকাল বলেছেন, ওয়েস্ট ইন্ডিজে পাঠানোর…
Read More১৪ জুলাই হজ ফ্লাইট শুরু করতে সকল প্রস্তুতি সম্পন্ন : ধর্মমন্ত্রী
ঢাকা, ১০ জুলাই : ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, আগামী ১৪ জুলাই হজ ফ্লাইট শুরু হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশ বিমান ১৮৭ টি ফ্লাইটে ৬৪ হাজার ৯৬৭ হজযাত্রী পরিবহন করবে এবং সাউদিয়া এয়ার লাইন্স ১৮৮টি ফ্লাইটে অবশিষ্ট ৬১ হাজার ৮৩১ হজযাত্রী পরিবহন করবে।’ মন্ত্রী আজ সোমবার বিকাল ৪টায় ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় হজ ব্যবস্থাপনা কমিটির নির্বাহী কমিটির আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৪ জুলাই ঢাকার আশকোনায় হজ অফিসে ‘হজ কার্যক্রম-২০১৮’ এর উদ্বোধন এবং হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা…
Read Moreবিএনপি এখন কোটা সংস্কার আন্দোলন নিয়ে ষড়যন্ত্র করছে : ওবায়দুল কাদের
ঢাকা, ১০ জুলাই : সড়ক ৃপরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সব ধরনের আন্দোলনে ব্যর্থ হয়ে এখন কোটা সংস্কার আন্দোলন নিয়ে নতুন করে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, ‘তারা এই যে কোটা সংস্কার আন্দোলন, অর্থাৎ অন্য কোন আন্দোলনকে তাদের (বিএনপি) ইস্যু করার চেষ্টা আমরা লক্ষ্য করে আসছি। তাই বলতে চাই, প্রধানমন্ত্রী যখন ঘোষণা করেছেন, তখন অবশ্যই তিনি তার কথা রাখবেন। তাই আন্দোলনকারীদের অনুরোধ করবো, কয়টা দিন ধৈর্য্য ধরে থাকার।’ ওবায়দুল কাদের আজ সোমবার রাজধানীর বনানীতে সেতু ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে…
Read Moreমন্ত্রিসভায় জাতীয় কৃষিনীতি ২০১৮’র খসড়া অনুমোদন
ঢাকা ১০ জুলাই : কৃষকদের জন্য কৃষিকে নিরাপদ এবং লাভজনক করে তুলে জনগণের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জনের লক্ষ্যে ‘জাতীয় কৃষিনীতি ২০১৮’র খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব বৈঠকের পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, জাতীয় কৃষিনীতি ২০১৩ কে আরেকটু যুগোপয়োগী ও হালনাগাদ করে এটাকে আরো সমৃদ্ধ করা হয়েছে। যার মূল লক্ষ্যই হচ্ছে কৃষিকে কৃষকের কাছে নিরাপদ ও লাভজনক করে তোলা এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জন করা। বাংলাদেশ শিশু একাডেমী আইন-২০১৮ এর খসড়াও আজ অনুমোদন দেয় মন্ত্রিসভা।…
Read More