‘আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সরকার প্রতারণা করেছে’

‘আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সরকার প্রতারণা করেছে’প্রধানমন্ত্রী আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। তিনি বলেন, শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবি মেনে নেয়াটা ছিল প্রধানমন্ত্রীর তামাশা। সমগ্র জাতি এখন সেই রঙ-তামাশার দৃশ্য অবলোকন করছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার জন্য বারবার দাবি করা সত্ত্বেও সরকারের এড়িয়ে যাওয়াতে মনে হয় তাকে বন্দী করে হাতের মুঠোয় নিয়ে কোনো অশুভ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আজ রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন,…

Read More

রাবিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের দফায় দফায় হামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রবিবার প্রতিবাদ কর্মসূচি পালনের সময় কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর দফায় দফায় হামলা চালিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে নয়টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাবি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কয়েকজন কোটা সংস্কার আন্দোলনকারী ব্যানার নিয়ে দাঁড়ানোর চেষ্টা করছিলেন। এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে শতাধিক…

Read More

রোহিঙ্গা প্রত্যাবাসন অগ্রগতি পর্যবেক্ষণে জাতিসংঘ মহাসচিব ঢাকায়

ঢাকা, ১ জুলাই : নিরাপদ, স্বতঃস্ফূর্ত এবং মর্যাদার সঙ্গে রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠানোর অগ্রগতি পর্যবেক্ষণে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গতরাতে এখানে এসে পৌঁছেছেন। গতরাত ২টা ৬ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে (কিউআর-৬৩৮) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী তাকে অভ্যর্থনা জানান। জাতিসংঘ প্রধানের সঙ্গে বিশ্ব ব্যাংক গ্রুপ প্রেসিডেন্ট জিম ইয়ং কিম যৌথভাবে রোববার সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করবেন। কিম শনিবার এখানে পৌঁছেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বাসসকে একথা জানায়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২০৩০ টেকসই উন্নয়ন এজেন্ডা বিষয়ক একটি অধিবেশনে জাতিসংঘ মহাসচিবের…

Read More

ভারতে বাস দুর্ঘটনায় নিহত ৪৪

ভারতের উত্তরাখণ্ডে একটি বাস খাদে পড়ে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তিনজন। রবিবার সকালে পওরি গাড়ওয়াল জেলার নৈনিদান্ডা ব্লকের পিপালি-ভোয়ান মোটরওয়ে এলাকায় এই ঘটনা ঘটে। খবর এনডিটিভি’র। খবরে বলা হয়, পুলিশ ও জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) ঘটনাস্থলে পৌঁছেছে। তারা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। জানা গেছে, একটি মিনিবাস মোট ৪৫ জন যাত্রী নিয়ে ভোয়ান থেকে রামনগর যাচ্ছিল। তবে, বাস দুর্ঘটনার সময় বাসের মধ্যে কতজন যাত্রী ছিল, তা এখনই স্পষ্ট নয়। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরো…

Read More

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় জঙ্গিরা নিস্তেজ হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশ এখনো বেশি নিরাপদ। রাজধানীর গুলশানের হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি একথা বলেন। শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবতা পালন করেন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ওই ভবনের সামনে বিভিন্ন দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। কাদের বলেন, হলি আর্টিসানে জঙ্গি হামলার আজ দুই বছর পূর্ণ হয়েছে। ঘটনার পরপরই দ্রুত ব্যবস্থা নেয়া হয়েছিল। এক সপ্তাহের মধ্যে ওই মামলার চার্জশিট দেয়া হচ্ছে। তিনি বলেন, মর্মান্তিক…

Read More

সাভার সরকারি কলেজ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

দিয়া ইসলাম ,সাভার : সাভার সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এ সময় একাদশ শ্রেণির নতুন প্রায় এক হাজার শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করা হয়। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান। অনুষ্ঠানে ডা. এনামুর রহমান বলেন, নতুন শিক্ষার্থীদের জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতি থেকে দুরে থাকতে হবে। বর্তমান সরকার জঙ্গিদের কঠোর হাতে দমন করায় দেশে এখন কোনো জঙ্গিদের ঠাই নেই। এ সময় তিনি আগামী একাদশ জাতীয়…

Read More

খালেদা জিয়ার সাজা বাড়ানোর আবেদনের শুনানি মঙ্গলবার

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বৃদ্ধি চেয়ে দুদকের আবেদনের শুনানির জন্য আগামী ৩ জুলাই দিন ধার্য করেছে হাইকোর্ট। আজ রবিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। এর আগে গত ২৭ জুন ৫ বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল শুনানির জন্যও আগামী মঙ্গলবার দিন ধার্য করে হাইকোর্ট। গত ১৬ মে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রাখে আপিল বিভাগ। একই সঙ্গে খালেদা জিয়া তার সাজার বিরুদ্ধে হাইকোর্টে যে…

Read More

ঢাকায় বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

মিয়ানমার সেনাবাহিনীর বর্বর অভিযানের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে ঢাকায় এসে পৌঁছেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। গতকাল শনিবার সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। জিম ইয়ং কিম তার ঢাকা সফরে হোটেল র্যাডিসনে অবস্থান করবেন। এদিকে রোহিঙ্গাদের দুর্দশা দেখতে গত মধ্য রাতেই ঢাকায় এসে পৌঁছানোর কথা জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের। বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জাতিসংঘ মহাসচিবের সঙ্গে রোহিঙ্গা সংকট পর্যবেক্ষণ করবেন এবং এক্ষেত্রে আরো কি করা যায় সে বিষয়ে আলোচনা করবেন। সূত্র জানায়, তারা আজ রবিবার থেকে আনুষ্ঠানিক সফর শুরু করবেন।…

Read More

বাঘিনীদের এবার সিরিজ জয়

এশিয়া কাপ জিতে মেয়েদের নিয়ে উচ্ছ্বাসের রেশ এখনো কাটেনি। এর মধ্যেই যুক্ত হলো আরেকটি সাফল্য। প্রথম কোনও দ্বিপাক্ষিক সিরিজ জয়ের স্বাদ পেল বাঘিনীরা। আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে শুক্রবার দ্বিতীয় ম্যাচে চার উইকেটে জিতেছে। এর ফলে তিন ম্যাচ সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল তারা। ডাবলিনে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ১২৪ রানের মধ্যে আটকে রেখেছিল বাংলাদেশ। পরে ১২৫ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৫ বল হাতে রেখে ছয় উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মেয়েরা। বাংলাদেশের পক্ষে শামিমা করেছেন হাফসেঞ্চুরি। এখনও পর্যন্ত নারী ক্রিকেটে হওয়া তিন হাফসেঞ্চুরির দুটিই গেল শামিমার খাতায়। লক্ষ্য…

Read More

ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ আজ

ব্যাংক হলিডে উপলক্ষ্যে আজ রবিবার ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। ব্যাংকের লেনদেন না হওয়ায় এদিন শেয়ারবাজারেও লেনদেন হবে না। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে। জানা গেছে, ৩০ জুন ব্যাংকগুলো ষান্মাসিক আর্থিক হিসাব শেষ করে। এদিনে বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে অর্ধ-বার্ষিক ব্যালান্স শিট প্রস্তুত করা হয়। দীর্ঘ সময় ধরে হিসাব বিবরণী শেষ করার পর ব্যাংকারদের বিশ্রাম দিতে পরদিন ১ জুলাই ‘ব্যাংক হলিডে’ পালিত হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে শাখা থেকে পাঠানো হিসাব এক দিনে সম্পন্ন হয় না। যে কারণে এদিন…

Read More