সাভার সরকারি কলেজ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

anam-ampদিয়া ইসলাম ,সাভার : সাভার সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এ সময় একাদশ শ্রেণির নতুন প্রায় এক হাজার শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করা হয়।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান।

অনুষ্ঠানে ডা. এনামুর রহমান বলেন, নতুন শিক্ষার্থীদের জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতি থেকে দুরে থাকতে হবে। বর্তমান সরকার জঙ্গিদের কঠোর হাতে দমন করায় দেশে এখন কোনো জঙ্গিদের ঠাই নেই। এ সময় তিনি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনার আহবান জানান।

সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ইলিয়াস খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী মাসুদ, সাভার কলেজের উপাধ্যক্ষ দিল আফরোজ শামিম, সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল নাহার, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরসহ আরো অনেকে।

অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Related posts

Leave a Comment