কুমিল্লায় বাসচাপায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

কুমিল্লায় বাসচাপায় স্বেচ্ছাসেবক লীগ নেতা অ্যাডভোকেট সফিকুল ইসলাম সাগর নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে কুমিল্লা-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের গোয়াল মথন নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টায় কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও স্থানীয় কালিনগর গ্রামের মনু মিয়া পুত্র সফিকুল ইসলাম সাগর মোটরসাইকেলে আদালতে যাচ্ছিলেন। পথে গোয়াল মথন নামকস্থানে পৌঁছালে ফেনীগামী মদীনা ট্রান্সপোর্টের একটি বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিডিপ্যাথ হাসপাতালে ভর্তি করলে দুপুর সাড়ে ১২টায় তিনি মারা যান।

Read More

মির্জা ফখরুল হাসপাতালে ভর্তি

অসুস্থ বোধ করায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীকে গুলশানের ইউনাউটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ফখরুলকে হাসপাতালে নেয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, মহাসচিব কিছুটা অসুস্থ বোধ করছিলেন। চেকআপের জন্য তাকে ইউনাউটেড হাসপাতালে নেয়া হয়েছে। ফখরুল ইসলাম হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মমিন-উজ-জামানের তত্ত্বাবধায়নে রয়েছেন বলে জাহিদ হোসেন জানান। মির্জা ফখরুলের ছোট চাচা মির্জা মিজানুর রহমান পিংকু গত পরশু ব্যাংককের একটি হাসপাতালে মারা যাওয়ার পর ওই জানাজায় অংশ নেয়ার পরপরই বিএনপি মহাসচিব অসুস্থ বোধ করলে তাকে দ্রুত ইউনাইটেড…

Read More

পা পিছলে আহত মেনন

ভোরে হাঁটতে বেরিয়ে পা পিছলে আহত হয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। বৃহস্পতিবার সকালে রাজধানীর মিন্টো রোডে মন্ত্রীর বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ খবর নিশ্চিত করেছেন। মাইদুল ইসলাম জানান, ভোরে একা হাঁটতে বেরিয়ে ছিলেন মন্ত্রী। বৃষ্টি হওয়ায় রাস্তা ছিল পিচ্ছিল। মিন্টো রোডে বাড়ির সামনে মন্ত্রী পিছলে পড়ে যান। এতে তার বাম পায়ের হিপ জয়েন্টের (কোমরের দিকে পায়ের হাড়ের সংযোগ) হাড় ভেঙে গেছে। সঙ্গে সঙ্গেই সকাল আটটার দিকে মন্ত্রীকে স্কয়ার হাসপাতালে নেয়া হয়। চিকিত্সকরা সার্জারি করার পরামর্শ দিয়েছেন। শিগগিরই…

Read More

দুই মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর

মিথ্যা তথ্যের ভিত্তিতে ভুয়া জন্মদিন পালন ও যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে দায়ের করা মানহানির দুই মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলমের আদালত মিথ্যা তথ্যের ভিত্তিতে ভুয়া জন্মদিন পালনের মামলায় জামিন নামঞ্জুর করেন। আর ঢাকা মহানগর হাকিম আহসান হাবীবের আদালত যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার অভিযোগের মামলায় জামিন নামঞ্জুর করেন। এর আগে গত ২১ জুন ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলমের আদালতে মিথ্যা তথ্যের ভিত্তিতে ভুয়া জন্মদিন পালনের মামলা আর ঢাকা মহানগর হাকিম আহসান হাবীবের আদালতে যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার অভিযোগের মামলার জামিনের বিষয়ে শুনানি…

Read More

সাভারে শিশু অপহরণ ও হত্যার অভিযোগে আটক ২জন

ঢাকা সাভারে অপহরণের তিন দিন পরে ব্যাগে মোড়ানো জয়ন্ত(৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল সন্ধায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ সাভার থানার জিডির সুত্র ধরে তদন্ত শুরু করলে জানতে পারেন অপহরণকারীদের অবস্থান হেমায়েতপুর এলাকায় । গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে প্রথমে শুভকে আটক তার দেওয়া তথ্য নাসিরকে আটক করা হয় । অপহরণকারীরা জানান শিশুটিকে তারা বংশীনদীতে ফেলে দেয় । পরে পুলিশ বংশীনদী থেকে ব্যাগে মোড়ানো অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ । সাভারের হেমায়েতপুর এলাকার সিঙ্গাইর ব্রিজের নীচ থেকে আটক দুই অপহরণকারীর তথ্যের ভিত্তিতে শিশুর মরদেহ উদ্ধার করা হয়…

Read More

উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলে পানি বাড়ছে

তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চরাঞ্চলে পানি প্রবেশ করছে। বান্দরবানে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সাঙ্গু নদীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন থেকে দেখা গেছে, উত্তর, পূর্ব ও মধ্যাঞ্চলের নদ-নদীগুলোতে পানি অব্যাহতভাবে বাড়ছে। বৃষ্টিও অব্যাহত থাকায় আগামী কয়েকদিনে পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা করা হচ্ছে। এদিকে গতকাল বুধবার পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছে, সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, পুরনো সুরমা, সোমেশ্বরী, সাঙ্গু ও জদুকাটা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকায় নদ-নদীগুলোর পানি বৃদ্ধি আগামী তিন দিন…

Read More

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১১ জন। আজ বুধবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় চারটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেদ্দা কনস্যুলেটের কাউন্সিলর (শ্রম) আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, মিনিবাসে করে কর্মস্থলে যাচ্ছিলেন ষোলোজন বাংলাদেশি শ্রমিক। ভোর সাড়ে ৫টার দিকে জেদ্দার মোহাম্মদীয়া নামক স্থানে মিনিবাসটি দুর্ঘটনায় পড়ে। এ সময় ঘটনাস্থলেই ৫ বাংলাদেশি নিহত হন। গুরুতর আহত হন ১১ জন। হতাহতদের খোঁজ নেওয়া হচ্ছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এদিকে, জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট থেকে…

Read More

বাড্ডায় ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত

রাজধানীর বাড্ডায় ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার ভোরে বাড্ডার সাঁতারকূল রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— অমিত ও নুরুল ইসলাম। বাড্ডা থানার এসআই শহীদ জানান, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অমিত ও নুরুলকে উদ্ধার করা হয়। পরে সকাল ছয়টার দিকে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, ১৪ জুন দুপুরে বাড্ডার আলীর মোড়ে একটি মসজিদের সামনে দুর্বৃত্তের গুলিতে বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী নিহত হন। পরে উদ্ধার হওয়া ভিডিও…

Read More

৪৩ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

এ্যান্টিগা, ৫ জুলাই : নিজেদের টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন রানের রেকর্ড গড়লো বাংলাদেশ দল। এ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে নিজেদের ইনিংসের প্রথম সেশনে মাত্র ৪৩ রানেই অলআউট হয়ে গেছে সফরকারী বাংলাদেশ। টস জিতে প্রথম ফিল্ডিং বেছে নেয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিং-এ নেমে দলীয় ১০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর ওয়েস্ট ইন্ডিজ পেসারদের তোপে পড়ে যাওয়া আসার মিছিল করে বাংলাদেশের ব্যাটসম্যানরা। ফলে ১৮ দশমিক ৪ ওভারে মাত্র ৪৩ রানের গুটিয়ে যায় বাংলাদেশ। নিজেদের টেস্ট ইতিহাসে এটিই সর্বনিম্ন দলীয় স্কোর টাইগারদের। বাংলাদেশের আগের সর্বনিম্ন রান…

Read More

২০৪১ সালের কর্মপরিকল্পনায় আমলাদের চিন্তা-ভাবনা সন্নিবেশের আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা, ৫ জুলাই : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করে আজ ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকারি কর্মচারিদের কাছে মাঠ পর্যায়ে প্রাপ্ত অভিজ্ঞতা এবং চিন্তা-ভাবনা কর্মপরিকল্পনায় সন্নিবেশের আহবান জানিয়েছেন। তিনি বলেন, ‘২০২১ থেকে ২০৪১ সালের মধ্যে আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই তা বাস্তবায়নের জন্য পরিকল্পনা প্রণয়ন আমরা ইতোমধ্যে শুরু করেছি। মাঠ পর্যায়ে কর্মরত আপনাদের সেখানে কোন পরিকল্পনা ও অভিজ্ঞতা যোগ করার থাকলে আপনারা তা করতে পারেন।’ শেখ হাসিনা আজ সকালে তাঁর তেজগাওস্থ কার্যালয়ে সব মন্ত্রণালয় ও বিভাগের ২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর…

Read More