ঢাকা সাভারে অপহরণের তিন দিন পরে ব্যাগে মোড়ানো জয়ন্ত(৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।
গতকাল সন্ধায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ সাভার থানার জিডির সুত্র ধরে তদন্ত শুরু করলে জানতে পারেন অপহরণকারীদের অবস্থান হেমায়েতপুর এলাকায় ।
গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে প্রথমে শুভকে আটক তার দেওয়া তথ্য নাসিরকে আটক করা হয় । অপহরণকারীরা জানান শিশুটিকে তারা বংশীনদীতে ফেলে দেয় । পরে পুলিশ বংশীনদী থেকে ব্যাগে মোড়ানো অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ ।
সাভারের হেমায়েতপুর এলাকার সিঙ্গাইর ব্রিজের নীচ থেকে আটক দুই অপহরণকারীর তথ্যের ভিত্তিতে শিশুর মরদেহ উদ্ধার করা হয় ।
শিশুর বাবা শ্রী সনুনাথ জানায় , ররিবার (০১) জুলাই সাভারের হেমায়েতপুর এলাকার মুসলিম পাড়া মহল্লা নিজ বাসার থেকে ছেলে জয়ন্তকে অপহরণ করে । অপহরণকারীরা শিশুর মুক্তির জন্য দেওয়ার জন্য এক লক্ষ টাকা দাবি করেন । অপহরণকারীরা অন্যথায় ছেলে কে হত্যার হুমকি দেয় । জয়ন্তর পরিবার বিকাশের মাধ্যমে ৭ হাজার টাকা দেওয়া হয় অপহরণকারীদের বলে জানান পরিবারটি । ০২ জুলাই সাভার মডেল থানায় একটি নিখোঁজের সাধারন ডায়েরী করে শিশুটির পরিবার । সাভার মডেল থানা পুলিশ ও ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে অপহরণকারীদের আটক করে ।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক আজগর আলী জানান, অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করে
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যা রহস্য উদ্ঘাটন হয় । সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি ।
