ফেনীর সদর উপজেলায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ এক বাস চালককে আটক করেছে র্যাব। শনিবার রাতে উপজেলার পশ্চিম রামপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে আটক করা হয়। আটক মো. জাহাঙ্গীর আলম (৫০) কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার খিতাব খাঁ গ্রামের বজলুর রহমানের ছেলে। র্যাব জানিয়েছে, গোপন খবর পেয়ে র্যাব সদস্যরা পশ্চিম রামপুর এলাকায় একটি চেকপোস্ট বসায়। এ সময় সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ চালককে আটক করা হয়। এছাড়া একটি মোবাইল সেট, দুটি সিম, নগদ নয় হাজার টাকা এবং বাসটি জব্দ করা হয়।
Read MoreDay: July 8, 2018
ধর্ষণ মামলায় জামিন পেয়েও ভেঙে গেল মিঠুনপুত্রের বিয়ে
শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয়ের ওরফে মিমোর বিয়ে। কিছু দিন আগেই এক নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ ওঠে মিমোর বিরুদ্ধে। কিন্তু তা সত্ত্বেও বিয়ে বাতিল করেননি কনে মদালসা শর্মার পরিবার। তারা জানিয়েছিলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিয়েটা আজই হবে। সেই মতো বিয়ের আসরও বসেছিল তামিলনাড়ুর নীলগিরি জেলার উধগমণ্ডলমের একটি হোটেলে। বিলাসবহুল এই হোটেলটি মিঠুনেরই। সূত্রের খবর, আজ সেই হোটেলেই তদন্তকারীরা উপস্থিত হওয়ার পরেই বিয়ে বাতিল করে দিয়ে ফিরে গিয়েছেন কনেপক্ষ। মিমোর বিরুদ্ধে অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চার বছর ধরে এক মহিলার সঙ্গে শারীরিক…
Read Moreঅরফানেজ ট্রাস্ট মামলা : খালেদা জিয়ার আপিল শুনানি পেছালো
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজার রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিল শুনানি আজ রবিবার হচ্ছে না। তার আইনজীবীদের সময় আবেদনের প্রেক্ষিতে আজ বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ‘নট টুডে’ আদেশ দেয়। আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী এজে মোহাম্মদ আলী ও কায়সার কামাল সময় চেয়ে আবেদন করেন। দুদকের পক্ষে খুরশীদ আলম খান উপস্থিত ছিলেন। কায়সার কামাল বলেন, ৩১ জুলাইয়ের মধ্যে আপিল নিষ্পত্তির যে নির্দেশনা তা পুনবির্বেচনা চেয়ে রিভিউ করা হয়েছে। এ কারণে সময় চেয়েছি। অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৫…
Read Moreজাপানে বন্যা ও ভূমিধসে নিহত ৬০
জাপানে কয়েকদিনের প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। মধ্য ও পশ্চিমাঞ্চলজুড়ে হওয়া এ টানা বৃষ্টিপাত ১৬ লাখেরও বেশি জাপানিকে ঘরছাড়া করেছে। তুমুল বৃষ্টি ও একারণে সৃষ্ট ভূমিধসের পর অর্ধশতাধিক মানুষের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে শনিবার জাপানের গণমাধ্যম এনএইচকের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দেশটির আবহাওয়া বিভাগ হনশু দ্বীপের পশ্চিমের চারটি এলাকার জন্য বিশেষ সতর্কতা জারি করেছে। ‘ঐতিহাসিক’ বর্ষণের মধ্যেও এলাকাগুলোর বাসিন্দাদের ভূমিধস, নদীর পানির উচ্চতা বৃদ্ধি ও তীব্র বাতাসের ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। বৃষ্টিসিক্ত…
Read Moreতিন জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪
ঝিনাইদহ, ময়মনসিংহ ও গাইবান্ধায় ‘বন্দুকযুদ্ধে’ তিন মাদক ব্যবসায়ী এবং ডাকাত নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত এবং রবিবার ভোরে এ ঘটনা ঘটে। ঝিনাইদহ: শহরের পবহাটি জামতলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দু্জন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি, ৫৫ বোতল ফেনসিডিল, একশ ৫২ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করে র্যাব। র্যাবের দাবি নিহতরা মাদক ব্যবসায়ী ও তাদের বিরুদ্ধে মাদকের মামলা আছে। তারা হলেন- ঝিনাইদহ শহরের বাঘা যতীন সড়কের রহিম বক্সের ছেলে সাজ্জাদুল ইসলাম (৪২) ও উদয়পুর গ্রামের রিয়াজ…
Read More