ডেঙ্গু,চিকুন গুনিয়া ও ম্যালেরিয়া প্রতিরোধে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে শিক্ষক,শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে বিনামুল্যে মশার কয়েল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ^বিদ্যালয়ের সিনেট হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কয়েক বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম। এসি আই লিমিটেড সহযোগীতায় ও জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে প্রাণি বিদ্যাবিভাগের অধ্যাপক কবিরুল বাশারের উদ্যোগে কয়েক হাজার মানুষের মাঝে এ কয়েল বিতরণ করা হয়। অনুষ্ঠানে এসময় বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড.আমির হোসেন,এসি আই লিমিটেড এর বিজনেস ডিরেক্টর কামরুল হাসান,বিজনেস ম্যানেজার ওবায়দুল হকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Read MoreDay: July 11, 2018
আন্দোলনের হুমকি দিয়ে কোন লাভ নেই : খাদ্যমন্ত্রী
আন্দোলনের মাধ্যমে নয় আইনি লড়াইয়ে খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করতে হবে বিএননিকে তাই আওয়ামী লীগকে আন্দোলনের হুমকি দিয়ে কোন লাভ নেই বলে জানালেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি আজ মঙ্গলবার বিকেলে সাভারের ভাকুর্তা উচ্চ বিদ্যালয়ে ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। খাদ্যমন্ত্রী এসময় আরও বলেন আগামী ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আমাদের প্রতিপক্ষ বিএনপি,আমরা দেশের সকল দলকে নিয়ে নির্বাচন করতে চাই বিএনপি আগামী নির্বাচনে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে আমরা…
Read More‘খালেদা জিয়ার সঙ্গে কাউকেই দেখা করতে দেয়া হচ্ছে না’
কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সদস্য বা তাঁর দলের নেতারা ১১ দিন ধরে চেষ্টা করেও দেখা করতে পারছেন না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহাসচিব বলেন, খালেদা জিয়াকে দীর্ঘ ১১ দিন তাঁর পরিবারের সঙ্গে এবং কারো সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না। এ বিষয়ে কারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এটি নিয়ে তারা কোনো কথা না বলে কারাবিধির অজুহাত দেখাচ্ছে। আজ বুধবার সকালে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী,…
Read Moreকুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ মামা-ভাগ্নে নিহত
কুষ্টিয়ার মিরপুরে কথিত বন্দুকযুদ্ধে ফুটু ওরফে মোন্না (৩৫) ও রাসেল আহম্মেদ (৩০) নামে দুই ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছেন বলে দাবি করেছে র্যাব। বুধবার ভোরে মিরপুর উপজেলার কূর্শা ইউনিয়নের আনান্দ বাজার বালুচর সংলগ্ন জোয়াদ্দারের ইটভাটার কাছে এ ঘটনা ঘটে। কুষ্টিয়া র্যাব-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাই মিনুল রহমান জানান, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশে একদল মাদক ব্যবসায়ী অবস্থান করছে, এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালালে দুই ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত…
Read Moreচট্টগ্রামে বাসের ধাক্কায় রিকশাচালক নিহত
চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক এলাকায় বাসের ধাক্কায় মো. খোকন (৪৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকন নোয়াখালীর হাজীপুরের নুর ইসলামের ছেলে। মইজ্জ্বারটেকের ইউনুছ মার্কেটে তিনি ভাড়া বাসায় থাকতেন। পুলিশ জানিয়েছে, গুরুতর আহত ওই রিকশাচালককে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
Read Moreনেশার টাকার জন্য সন্তান হত্যা, বাবা আটক
হবিগঞ্জের লাখাইয়ে নেশার টাকার জন্য ২ মাস বয়সী শিশুকে হত্যা করেছেন বাবা। পিটিয়ে আহত করেছেন স্ত্রী ও ৯ বছর বয়সী স্কুল পড়ুয়া অন্য মেয়েকে। আর বাবার এমন হিংস্র আচরণ দেখে পালিয়ে রক্ষা পেয়েছে তার দুই ছেলে। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে ওই উপজেলার মানপুর গ্রামে। গুরুতর আহত অবস্থায় মা ও মেয়েকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঘাতক বাবাকে পুলিশ আটক করেছে। হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী ফুল জাহান জানান, তার স্বামী ওই গ্রামের সাইদুল ইসলাম দীর্ঘদিন ধরেই নেশায় আসক্ত। নেশার টাকার প্রয়োজন হলেই প্রায়ই তিনি পরিবারের সদস্যদের অত্যাচার করেন। মঙ্গলবার…
Read Moreদ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশের
মাত্র দু’দিন ও এক সেশনে ওয়েস্ট ইন্ডিজের কাছে ইনিংস ও ২১৯ রানের বড় ব্যবধানে এন্টিগা টেস্ট হেরেছে সফরকারী বাংলাদেশ দল। শুধুমাত্র হারের ব্যবধানই লজ্জা দিচ্ছে না টাইগারদের। নিজেদের ক্রিকেট ইতিহাসে রেকর্ড সর্বনিম্ন ৪৩ রানেও গুটিয়ে যায় বাংলাদেশ। তবে এন্টিগা ম্যাচের স্মৃতি ভুলে আগামীকাল থেকে শুরু হওয়া কিংস্টন টেস্টে ঘুড়ে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ভালো করতে চায় টাইগাররা। বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হবে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি। গেল জুনের প্রথম সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট দলের কোচের দায়িত্ব নেন ইংল্যান্ডের সাবেক খেলোয়াড় স্টিভেন রোডস। তার…
Read Moreমিরপুরে আজ গ্যাস থাকবে না
মেট্রোরেলের নির্মাণকাজের জন্য রাজধানীর মিরপুর ও আশপাশের এলাকায় আজ বুধবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। তিতাস গ্যাসের পরিচালক (পরিচালন) আশরাফ আলী জানান, মেট্রোরেল নির্মাণ কাজের কারণে এখনও কিছু এলাকায় সংযোগ প্রতিস্থাপন কাজ বাকি রয়েছে। বুধবার মিরপুর ১, ২, ৬, ৭, ১০, ১১, ১২ এর সড়কের উভয় পাশে, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবদি, মিরপুর ক্যান্টনমেন্ট, ডিওএইচএস ও এর আশপাশের এলাকায় প্রতিস্থাপন কাজ চলবে। তাই আজ এলাকাগুলোতে আবাসিক বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের গ্যাস সংযোগ সকাল ১০টা থেকে রাত…
Read Moreখালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি ৩১ জুলাই
ভুয়া জন্মদিন পালন ও মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার অভিযোগে মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন করেছেন তার আইনজীবীরা। আজ বুধবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ মো. ইমরুল কায়েসের আদালতে এই জামিন আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার এবং জিয়া উদ্দিন জিয়া। আগামী ৩১ জুলাই এই আবেদনের ওপর শুনানি হবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। এর আগে গত ৫ জুলাই ওই দুই মামলায় বেগম খালেদা জিয়ার জামিনের আবেদন নামঞ্জুর করেন বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকা মহানগর হাকিম আহসান হাবীবের আদালত। গত ৮…
Read Moreভারতে সড়ক দুর্ঘটনায় হতাহত ১০
নয়াদিল্লী, ১১ জুলাই : ভারতের উত্তর প্রদেশে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৬ জন আহত হয়েছে। গতকাল সোমবার প্রদেশটির সোনভদ্র জেলায় এই দুর্ঘটনা ঘটে। খবর সিনহুয়া’র। পুলিশ জানায়, দশ যাত্রী নিয়ে একটি গাড়ি সোমবার সন্ধ্যার দিকে সড়কের মধ্যবর্তী ডিভাইডারে ধাক্কা খেলে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে ৪ জন প্রাণ হারায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবাই ছত্রিশগড়ের বাসিন্দা। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
Read More